indiahood
indiahood

এবার পার্ক সার্কাস স্টেশনে চলল রেলের বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বহু অবৈধ দোকান

1 month ago

সহেলি মিত্র, কলকাতা: রাতেই বিরাট অ্যাকশন নিল প্রশাসন। হকার উচ্ছেদে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে রেলের পক্ষ থেকে পার্ক সার্কাস স্টেশনে  বুলডোজার নামিয়ে ভেঙে ফেলা হল একের পর এক দোকান (Park Circus Eviction)। মূলত অবৈধ দোকানগুলি এদিন রাতে গুঁড়িয়ে ফেলা হয়। ঘটনাকে কেন্দ্র করে নতুনভাবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এবার পার্ক সার্কাস স্টেশনে চলল বুলডোজার

নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে হকার উচ্ছেদে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর আগে হাওড়া, হাবরা, দমদম সহ বেশ কিছু স্টেশনে হকার উচ্ছেদ চলে। তবে এবার প্রশাসনের রোষের মুখে পড়ল পার্ক স্টেশন। এই স্টেশন শিয়ালদা ডিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলস্টেশন। অন্যান্য স্টেশনের মতো এখানেও বহু অবৈধ দোকান গত কয়েক বছরে গজিয়ে উঠেছিল, সেইসঙ্গে দেদার ব্যবসা চালাচ্ছিল।

নোটিশ দিয়েও হয়নি কাজ

মূলত রেলের জমি দখল করে কাজ করছিলেন সকলে। এমনকি ধীরে ধীরে যাত্রীদের স্টেশনে চলাচল করতে অবধি অসুবিধা হচ্ছিল। তবে এবার আর নয়। রেলের জমি দখল মুক্ত করতে এবং যাত্রীদের সুবিধার্থে দোকানগুলি বুলডোজার দিয়ে রাতে ভেঙে ফেলা হল। তাই বলে এই নয় যে আচমকা হকার উচ্ছেদ অভিযান করা হয়েছে। সূত্রের খবর, চলতি মাসের শুরুতেই পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন ব্যবসায়ী ও দোকানদারদের উচ্ছেদের নোটিশ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কেউ স্বেচ্ছায় দোকান না সরানোয় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়।

আরও পড়ুনঃ বর্ষায় ঘুরে আসুন ঘিস ও চেল নদীতে ঘেরা ‘মানাবাড়ি’ থেকে, ভুলে যাবেন স্ট্রেস

শনিবার রাত সাড় ১০টা নাগাদ জিআরপি (GRP) এবং আরপিএফ (RPF) যৌথভাবে পুরো স্টেশন চত্বর ঘিরে ফেলে ব্যারিকেড গড়ে তোলে। মাইকিং করে ব্যবসায়ীদের শেষবারের মতো জিনিসপত্র সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হলেও, কেউ সেই কথা কানে না তোলায় সকলের চোখের সামনে বুলডোজার দিয়ে একের পর এক বেআইনি কিওস্ক ও অস্থায়ী কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।

Click here to Read More
Previous Article
ভুলের মাসুল দেবে পর্তুগাল! কলম্বিয়ার ম্যাচে ভক্তদের হতাশ করলেন রোনাল্ডো
Next Article
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে আরেকটি ইতিহাস গড়লেন মেসি

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment