indiahood
indiahood

এবার সিন্ধুর জল নিয়ে কানাডার ‘ভারতীয়’ বিদেশমন্ত্রীর কাছে কান্না জুড়ল পাকিস্তান!

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের (Pakistan) সাথে সিন্ধু জল বন্টন চুক্তি (Indus Waters Treaty) স্থগিত করে দিয়েছিল ভারত। আর তারপর থেকেই একেবারে কান্নাকাটি জুড়ে দিয়েছে ইসলামের দেশ! বিগত দিনগুলিতে নানাভাবে ভারতকে চুক্তি পুনর্বহাল করতে বলেছে ইসলামাবাদ। নয়া দিল্লি অবশ্য নিজের অবস্থান প্রত্যাহার করেনি। এমতাবস্থায়, আর কুলকিনারা না পেয়ে এবার কানাডার ভারতীয় বংশোদ্ভুত বিদেশ মন্ত্রী অনিতা আনন্দের কাছে অনুরোধ রাখল পাকিস্তান। তাঁর কাছে পশ্চিমের দেশের আবেদন, ভারত যাতে সিন্ধু জল বন্টন চুক্তি পুনর্বহাল করে দেয় সে জন্য কিছু যেন করেন তিনি!

কানাডার বিদেশমন্ত্রীর কাছে কান্না জুড়ে দিল পাকিস্তান!

প্রায় দুই দশকেরও বেশি সময় পর পাকিস্তান সফরে গিয়েছেন কানাডার কোনও বিদেশ মন্ত্রী। আর ইসলামাবাদে পৌঁছতেই ভারতীয় বংশোদ্ভুত অনিতা আনন্দ দেখা করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইসাক দারের সাথে। আর সেখানেই কানাডার বিদেশ মন্ত্রীর কাছে সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে বিশেষ আবেদন রাখেন পাক মন্ত্রী।

জানা গিয়েছে, কানাডার বিদেশ মন্ত্রী অনিতা পাকিস্তানে পা রাখতেই দুই দেশের বিদেশ মন্ত্রকের মধ্যে বৈঠক হয়। আর তারপরেই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, বৈঠকে পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইসাক দার সিন্ধু জলবন্টন চুক্তির বিষয়টি তুলে ধরেছিলেন। তিনি জানিয়েছিলেন, ভারতের সিদ্ধান্ত এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে অত্যন্ত জটিল করে দিয়েছে।

অবশ্যই পড়ুন: ‘ক্ষমতা থাকলে সোজা বিজেপিতে যান..’ শহীদ মঞ্চে বিরোধীদের বিশেষ বার্তা মমতার

পাক মন্ত্রী নাকি এও নালিশ করেন, ভারত আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতা মানছে না এবং জলকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। সূত্রের খবর, পাকিস্তানের বিদেশ মন্ত্রী ভারতের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে হওয়ার সমস্যা মেটাতে অনিতা আনন্দকে নাকি হস্তক্ষেপ করারও আহ্বান জানিয়েছেন! যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি আসেনি। এদিকে কানাডার বিদেশমন্ত্রী দীর্ঘ দুদশক পর পাকিস্তান সফর করে গোটা সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন।

Click here to Read More
Previous Article
ভারতে মিলল প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন, কারা পাবেন? জেনে নিন
Next Article
বাংলা থেকে ভারতের বিভিন্ন শহরে ৩,০০০ ভলভো বাস চালু করবে সরকার, হল ঘোষণা

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment