indiahood
indiahood

এগিয়ে আসছে পুজো, শুধুমাত্র এই কমিটিগুলিকেই অনুদান দিতে পারে রাজ্য সরকার

11 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষা একপ্রকার শেষের পথে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2026)। তার আগে রাজ্যে ক্ষমতায় এসেছে নবনির্বাচিত সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বাধীন সরকারের বাংলার দুর্গোৎসব নিয়ে অবস্থান ঠিক কী, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মতো প্রত্যেককে দেওয়া হবে না অনুদান। বরং যাঁদের প্রয়োজন তাঁদেরই পুজোর অনুদান দেবে রাজ্য। এবার দুর্গাপুজোর অনুদান নিয়েই উঠে এল নতুন খবর!

কারা পাবে দুর্গাপূজার অনুদান?

নবান্নের কয়েকটি সূত্র জানাচ্ছে, রাজ্যের যেসব পুজো কমিটির দুর্গা পুজোর বাজেট 10 লাখ টাকার কম হবে তাদেরকেই আর্থিক সাহায্য দেওয়ার কথা বিবেচনা করছে রাজ্য সরকার। যদিও মুখ্যমন্ত্রীর সাথে চূড়ান্ত আলোচনার পরেই সেই সিদ্ধান্ত নেবে রাজ্যের অর্থ দপ্তর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই সংক্রান্ত তথ্য জানিয়ে দেবেন বলেই আশা করা যায়।

বলাই বাহুল্য, 2020 সালে, করোনা সংক্রমণের কারণে আর্থিক সংকটে ভোগা পুজো কমিটিগুলিকে প্রথমবারের মতো 50 হাজার টাকা করে দিয়েছিল পূর্বতন সরকার। এরপর ধাপে ধাপে অনুদানের পরিমাণ বাড়িয়ে 2025 সালে রাজ্যের নির্দিষ্ট পুজো কমিটিগুলিকে 1 লাখ 10 হাজার টাকা করে অনুদান দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে এবার সেই চিত্রটা যে বদলাবে সে কথা বলাই যায়।

অবশ্যই পড়ুন: মুসলিম বলেই টিম ইন্ডিয়ায় জায়গা পাচ্ছেন না সরফরাজ খান, মহম্মদ শামি? জানুন

রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, তাঁর সরকার সব পুজো কমিটিকে আর্থিক অনুদান দেবে না। বরং যাদের আদতেই অর্থের প্রয়োজন শুধুমাত্র তাদেরকেই অনুদান হিসেবে অর্থ সাহায্য করবে রাজ্য সরকার। সেই মর্মেই একটু একটু করে এগোচ্ছে বিজেপির নেতৃত্বাধীন সরকার। রাজ্যে এমন বহু পুজো কমিটি রয়েছে যাঁদের বাজেট 10 লাখ কেন 3 লাখ টাকাও নয়। মনে করা হচ্ছে, সেইসব ছোট এবং আর্থিক সমস্যার কারণে বড় ধরনের পুজো করতে পারে না এমন পুজো কমিটিগুলির পাশে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী।

Click here to Read More
Previous Article
ঝাঁকুনিতে ৩০০ ফুট নিচে নেমে যায় এয়ার ইন্ডিয়ার বিমান, মদ্যপ ছিলেন পাইলট!
Next Article
মহিলাদের বাস ফ্রির পর এবার আরেকটি বন্দোবস্ত করছে রাজ্য সরকার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment