indiahood
indiahood

এই কারণে অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন না ১০ লক্ষ মহিলা, আপনার একই ভুল হয়নি তো?

1 hour ago

প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্ব ঘোষণা অনুযায়ী, গতকাল সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ছাড়তে শুরু করেছে রাজ্য সরকার (Government Of West Bengal)। রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে টাকা। কিন্তু ফের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। আর স্বাভাবিকভাবেই এই বাতিলকরণ নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। সকলের একটাই প্রশ্ন কেন এত আবেদন বাতিল হল? অবশেষে জানা গেল, ঠিক এই কারণে আটকে গিয়েছে ১০ লক্ষ মহিলার অন্নপূর্ণা যোজনার টাকা।

১৭ লক্ষ আবেদন বাতিল

গতকাল, ১৭ আগস্ট, নবান্ন থেকে সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী অন্নপূর্ণা যোজনার উপভোক্তার পরিসংখ্যান প্রকাশ্যে তুলে ধরেছেন। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ১ কোটি ৬২ লক্ষ আবেদন যাচাই করা হয়েছে। সেই যাচাইয়ের পর প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছে। কিন্তু প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল হয়েছে। আর এই বাতিলের মধ্যেই ১০ লক্ষ আবেদনকারী টাকা পেলেন না আধার কার্ড সংক্রান্ত সমস্যার কারণে।

এই কারণে আবেদন বাতিল

নবান্নের তরফে জানানো হয়েছে, অধিকাংশ আবেদনকারীর ক্ষেত্রেই আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কের সমস্যা ধরা পড়েছে। অর্থাৎ, আবেদনকারীর আধার নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেটার মধ্যে প্রয়োজনীয় মিল বা কানেকশন পাওয়া যায়নি। এই কারণেই প্রায় ১৭ লক্ষ বাতিল আবেদনের মধ্যে অন্তত ১০ লক্ষ আবেদন খারিজ হয়েছে বলে জানানো হয়েছে। তাই প্রশাসনের তরফে বিডিও-দের ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং বিভিন্ন এলাকায় শিবির করে আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও, আয়কর প্রদান, ১০ হাজার টাকার বেশি মাসিক আয় বা শহুরে এলাকায় তিনটি পাকা ঘর দেখানো হয়েছে, তাঁদের উপভোক্তা তালিকা থেকে বাদ রাখা হয়েছে।

আরও পড়ুন: এই কাজ করলে ২০% বেতন কাটা যাবে রাজ্য সরকারি কর্মীদের, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এখন প্রশ্ন নাম বাদ গেলে পুনরায়, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে কি না, সেই নিয়ে এবার রাজ্য সরকারের তরফে বেশ যথাযোগ্য উত্তর পাওয়া গিয়েছে, তাঁরা জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তি পরে ফের অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। আগামী ২০ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে টাকা না পাওয়ার কারণ দেখতে পাবেন আবেদনকারীরা। সেই কারণ যুক্তিযুক্ত বলে মনে না হলে ওই দিন থেকেই ফের যাচাইয়ের আবেদন করা যাবে।

তবে নবান্নের তরফে জানানো হয়েছে গত ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নথি যাচাইয়ের কাজ শেষ হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। ফলে ওই সময়ের আবেদনকারীদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে।

Click here to Read More
Previous Article
এই কাজ করলে ২০% বেতন কাটা যাবে রাজ্য সরকারি কর্মীদের, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
বাংলার এই নদীর ইলিশ টেক্কা দেয় পদ্মার ইলিশকেও! কোথায় মেলে জগদ্বিখ্যাত রুপোলী শস্য?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment