indiahood
indiahood

টানা বৃষ্টিতে জোড়াবাগানে ২০০ বছরের পুরনো বাড়ি ধস!

1 hour ago

টানা ভারী বৃষ্টির জেরে উত্তর কলকাতার জোড়াবাগান এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ৩১ নম্বর ব্রজদুলাল স্ট্রিটে প্রায় ২০০ বছরের পুরনো ও জরাজীর্ণ একটি তিনতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ঊর্মিলা সাউ নামের এক মহিলার। ঘটনার খবর পেয়েই দ্রুত পৌঁছায় কলকাতা পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ (DMG) এবং এনডিআরএফ (NDRF)। ধ্বংসস্তূপে আটকে পড়া বাকি ১৯ জন বাসিন্দাকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।