indiahood
indiahood

৯ জনের প্রাণহানি, টানা জেরায় মেলে অসঙ্গতি! তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেফতার হোটেল মালিকের ছেলে

1 hour ago

বীরভূমের তারাপীঠ-এর 'বিদেশিনী লজ'-এ ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯-এ। ঘটনায় পুলিশি তদন্ত শুরু হওয়ার পর আটক করা হয় হোটেল মালিক তাপস পালের ছেলে কল্যাণ আশিস পালকে। দীর্ঘ টানা জেরায় একাধিক অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে রাতারাতি গ্রেফতার করেছে পুলিশ। মূল মালিক তাপস পাল এখনো পলাতক, তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।