indiahood
indiahood

এই সার্টিফিকেট ছাড়া মিলবে না যুবশক্তি! কবে থেকে শুরু আবেদন?

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার রাজ্যের বেকার যুবক-যুবতীদের মনে একটাই প্রশ্ন, কবে যুবশক্তি প্রকল্প (Yuva Shakti) চালু হবে? যদিও বাজেটে রাজ্য সরকার জানিয়েছিল যে অক্টোবর মাস থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। কিন্তু কবে থেকে আবেদন শুরু হবে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। অনুমান করা হচ্ছে, জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই হয়তো আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। এমনকি এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে আলাদা পোর্টাল চালু করা হবে।

কবে চালু হচ্ছে যুবশক্তি?

রাজ্য সরকার বাজেটে যেমনটা জানিয়েছিল, যুবশক্তি প্রকল্পে গ্রাজুয়েট যুবকদের প্রতি মাসে ৩০০০ টাকা করে ভাতা দেওয়া হবে, এবং যারা গ্রাজুয়েশন করেননি তাদেরকে প্রতি মাসে দেওয়া হবে ২০০০ টাকা করে। আগামী অক্টোবর মাস থেকেই এই প্রকল্পের সুবিধা মিলবে। তবে সেক্ষেত্রে গ্র্যাজুয়েট যুবকদের এই ভাতা পেতে গেলে প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট লাগবে বলে জানা গিয়েছে। এমনকি সেই সার্টিফিকেট সংগ্রহের প্রবণতাও বেড়েছে রাজ্যজুড়ে। সেক্ষেত্রে মূল ডিগ্রি সার্টিফিকেট পেতে নির্ধারিত আবেদনপত্র পূরণ করেই বিশ্ববিদ্যালয়ের জমা দিতে হয়।

কীভাবে ডিগ্রি সার্টিফিকেট পাবেন?

ডিগ্রি সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদনকারীকে ফাইনাল ইয়ারের মার্কশিটের কপির সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এডমিট কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স জমা দিতে হয়। সেক্ষেত্রে মূল ডিগ্রি সার্টিফিকেটের জন্য আবেদনকারীকে ১০০০ টাকা এবং প্রভিশনাল সার্টিফিকেটের জন্য ৫০০ টাকা করে আবেদন ফি দিতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘বিদেশি ফান্ডে চলছে আন্দোলন’, CJP-র বিরুদ্ধে NIA তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা

কারা পাবেন যুবশক্তির সুবিধা?

যুবশক্তির সুবিধা পেতে গেলে আবেদনকারীকে অবশ্যই ২১ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। তবে সেক্ষেত্রে মিলবে ২০০০ টাকা এবং স্নাতক পাশ করলে মিলবে ৩০০০ টাকা। তবে এর পাশাপাশি পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তাছাড়া অন্য কোনও সামাজিক সুরক্ষামূলক প্রকল্প থেকে সুবিধা পাওয়া যাবে না। যদিও এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি এই প্রকল্পে। খুব তাড়াতাড়ি অনলাইনে আবেদনের জন্য পোর্টাল চালু করা হবে।

Click here to Read More
Previous Article
২০২৬ কমনওয়েলথ গেমসের আগেই বড় ক্ষতি হয়ে গেল ভারতের!
Next Article
কংগ্রেস সরকার পড়েছিল তাঁর অনশনে!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment