indiahood
indiahood

এইদিন থেকে শুরু হচ্ছে যুবশক্তির আবেদন, সাথে রাখুন এই ডকুমেন্ট

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার রাজ্যের বেকার যুবক-যুবতীদের মনে একটাই প্রশ্ন রাজ্য সরকারের যুবশক্তি (Yuva Shakti) প্রকল্পের সুবিধা কবে থেকে দেওয়া হবে? এমনকি কবে থেকেই বা আবেদন শুরু হবে আর কী কী ডকুমেন্ট প্রয়োজন পড়বে? ৩০০০ টাকা পেতে কী কী যোগ্যতা পূরণ করতে হবে রাজ্যের বেকার যুবক-যুবতীদের? এ নিয়েই এবার সামনে এল বড় আপডেট। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

কবে থেকে শুরু হচ্ছে যুবশক্তি?

ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন করার পর প্রত্যেক বেকার যুবক-যুবতীদের যুবশক্তি ভরসা কার্ড বাবদ ৩০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এমনকি এবারের বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন, আগামী অক্টোবর মাস থেকে যুবশক্তি প্রকল্প শুরু হবে, যেখানে গ্রাজুয়েট বেকার যুবক-যুবতীরা সমস্ত মানদণ্ড পূরণ করলে প্রতিমাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবে। অন্যদিকে যারা গ্রাজুয়েট নয়, তারা পাবে প্রতি মাসে ২ হাজার টাকা করে ভাতা। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছিলেন, আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্পের ভাতা দেওয়া শুরু হবে।

কারা পাবেন যুবশক্তি ভরসা কার্ড?

যুবশক্তি ভরসা কার্ডের সুবিধা পাওয়ার জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বর্তমানে তাকে কোনও কর্মসংস্থানের সাথে যুক্ত থাকা যাবে না। সম্পূর্ণ কর্মহীন হতে হবে।
  • অবশ্যই নূন্যতম মাধ্যমিক পাস করতে হবে।
  • বয়স সীমা হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

কিন্তু হ্যাঁ, এই প্রকল্পে কবে আবেদন শুরু হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। কিন্তু বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যেহেতু অক্টোবর মাস থেকে এই প্রকল্প শুরু হচ্ছে, তাই সেপ্টেম্বর মাস থেকেই হয়তো আবেদন শুরু হবে। যদি অফিসিয়াল ভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ডকুমেন্ট গোছানো শুরু করেছে রাজ্যের বেকার যুবক-যুবতীরা।

আরও পড়ুন: ১৮১৬ কোটির EPFO জালিয়াতির অভিযোগ, আম্বানির বিরুদ্ধে FIR CBI-র 

সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে তা এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি। কিন্তু অনুমান করা যাচ্ছে, যুবসাথী প্রকল্পের মতো এখানেও আধার কার্ড থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এবং অন্যান্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার পড়তে পারে। এখন দেখার, এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করা হয়।

Click here to Read More
Previous Article
১৮১৬ কোটির EPFO জালিয়াতির অভিযোগ, আম্বানির বিরুদ্ধে FIR CBI-র
Next Article
“আমাদের নেতারা এখন মধুতে আসক্ত!” দলের ভেতরে কাদের নিশানা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment