indiahood
indiahood

এক চার্জেই ১৩৪০ কিমি! লঞ্চ হল জবরদস্ত SUV

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: লং রেঞ্জের গাড়ি (Electric Vehicle) খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। এবার নতুন বিলাসবহুল SUV নিয়ে হাজির হয়েছে চিনের গাড়ি নির্মাতা সংস্থা BAIC। কোম্পানি সম্প্রতি তাদের নতুন Beijing Off-Road Taitan 700 গাড়ি বাজারে লঞ্চ করেছে। শক্তিশালী বডি, আধুনিক হাইব্রিড পাওয়ার ট্রেন এবং একাধিক প্রিমিয়াম ফিচারের কারণে এই গাড়িটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সবথেকে বড় ব্যাপার, এই গাড়ি একবার চার্জ দিলেই 1340 কিলোমিটার রেঞ্জ দেয়।

এক চার্জেই 1340 কিলোমিটার

Beijing Off-Road Taitan 700 গাড়ির সবথেকে বড় আকর্ষণ এর দীর্ঘ ড্রাইভিং রেঞ্জ। এই গাড়িটিতে রয়েছে 1.5 লিটার টার্বো-রেঞ্জ এক্সটেন্ডেড হাইব্রিড পাওয়ার ট্রেন ইঞ্জিন, যেটি সর্বোচ্চ 391 কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে পারে এবং 625 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারবে। পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে 49.4kWh CATL লিথিয়াম ব্যাটারি। এমনকি শুধুমাত্র বৈদ্যুতিক শক্তিতেই প্রায় 220 কিলোমিটার চলতে পারবে এই গাড়ি। আর হাইব্রিড সিস্টেম মিলিয়ে মোট ড্রাইভিং রেঞ্জ পৌঁছয় 1340 কিলোমিটারে।

গাড়িটির দৈর্ঘ্য প্রায় 5040 মিলিমিটার এবং প্রস্থ 1559 মিলিমিটার। পাশাপাশি এর উচ্চতা 1926 মিলিমিটার। তবে উচ্চ ভ্যারিয়েন্টগুলিতে ব্যবহার করা হয়েছে Huawei Qiankun ADS 5 Intelligent Driving সিস্টেম। এই প্রযুক্তিতে রয়েছে LiDAR এবং একাধিক স্মার্ট সেন্সর। এমনকি এগুলি উন্নত নেভিগেশন এবং আধা স্বয়ংক্রিয় ড্রাইভিং সুবিধা দেবে গ্রাহকদের।

বিলাসবহুল ইন্টেরিয়র

এই এসইউভির কেবিনে রয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। গাড়িটিতে পাওয়া যাবে 10.25 ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, 15.6 ইঞ্চির সেন্ট্রাল টাচস্ক্রিন, 15.6 ইঞ্চির আলাদা প্যাসেঞ্জার ডিসপ্লে, হেড-আপ ডিসপ্লের মতো উন্নত মানের ফিচার। এর সাথে Qualcomm Snapdragon চিপসেট চালিত ইনফোটেইনমেন্ট সিস্টেমে Apple CarPlay এবং HiCar সাপোর্ট দেওয়া রয়েছে। তাছাড়া আরাম এবং বিনোদনের জন্য রয়েছে একাধিক সুবিধা। যার মধ্যে উল্লেখযোগ্য হল 21.4 ইঞ্চির রুফ-মাউন্টেড ডিসপ্লে, গ্রাফিন থেরাপি সিট, প্রিমিয়াম অডিও সিস্টেম।

আরও পড়ুন: “গুন্ডা দমন আইনেই ব্যবস্থা হবে!” সাংবাদিকদের উপর হামলাকারীদের নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে এই গাড়ির দাম নিয়ে যদি কথা বলি, তাহলে এটি ভারতীয় মুদ্রায় শুরু হচ্ছে মাত্র 42.74 লক্ষ টাকা থেকে, এবং টপ ভেরিয়েন্টের দাম 55.57 লক্ষ টাকা।

Click here to Read More
Previous Article
৮১ রান করেও বিশ্বের এক নম্বর ক্রিকেটার হওয়ার সুযোগ হাতছাড়া হল বৈভব সূর্যবংশীর
Next Article
‘এদের সবাইকে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা’ বড় ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment