indiahood
indiahood

এখন গ্রেফতার করা যাবে না অভিষেকের PA সুমিতকে, সর্বোচ্চ সিদ্ধান্ত জানাল সুপ্রিম কোর্ট

3 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জমি দুর্নীতি মামলায় গ্রেফতারির আশঙ্কায় সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। এবার সেই মামলাতেই দেশের শীর্ষ আদালতে স্বস্তি পেলেন তিনি। বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এখনই সুমিত রায়কে গ্রেফতার করা যাবে না। তবে পুলিশকে তদন্তের স্বার্থে সব রকম সহযোগিতা করতে হবে তাঁকে।

সুমিত রায়কে গ্রেফতার করা যাবে না!

জমি দুর্নীতি মামলায় মাথায় চাপ নিয়েই এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়। যদিও সেই মামলা খারিজ করে দিয়েছিলেন উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরই মাঝে ওই জমি দুর্নীতি বাংলায় সুমিত রায়ের খোঁজ চালাচ্ছিল পুলিশ। তদন্তভার CID হাতে পেতেই অভিষেকের আপ্ত সহায়কের বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। আর তারপরেই গ্রেফতারির হাত থেকে বাঁচতে সোজা সুপ্রিম কোর্টের দরজায় পৌঁছন সুমিত।

সুপ্রিম কোর্টে জরুরী ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন সুমিত। আইনজীবী মারফত সেই আবেদন রাখার পর বৃহস্পতিবার জমি দুর্নীতি মামলার শুনানি হয় শীর্ষ আদালতে। সেখানেই শালবনিতে অবৈধভাবে সরকারি জমি দখল করে পরবর্তীতে তা বিক্রি করার মতো অভিযোগ খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ একেবারে স্পষ্ট করে জানিয়ে দেয়, এই অভিযোগের ভিত্তিতে এখনই সুমিত রায়কে গ্রেফতার করা যাবে না।

অবশ্যই পড়ুন: দাবানলের গ্রাসে স্পেন, বিশ্বকাপের হার ভুলিয়ে পাশে দাঁড়ালেন মেসি, দান ৮৮০০০০০ টাকা

শুধু তাই নয়, এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ বাকি দুই বিচারপতির বেঞ্চ অভিষেকের PA কে তলব করার ক্ষেত্রেও শর্ত বেঁধে দিয়েছে। আদালত জানিয়ে দিয়েছে, সুমিত রায়কে তদন্তের স্বার্থে পুলিশের সাথে সহযোগিতা করতে হবে। তবে তাঁকে তলব করার ক্ষেত্রে শর্ত মেনে চলতে হবে CID কেও। একই সাথে এখনই অভিযোগের ভিত্তিতে সুমিতকে গ্রেফতার করা যাবে না। এক কথায়, সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA।

Click here to Read More
Previous Article
হাইকোর্টের নির্দেশ মানতে আপত্তি, ধর্মীয় অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে মহুয়া
Next Article
দাবানলের গ্রাসে স্পেন, বিশ্বকাপের হার ভুলিয়ে পাশে দাঁড়ালেন মেসি, দান ৮৮০০০০০ টাকা

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment