indiahood
indiahood

একুশে জুলাইতেই কালীঘাট তৃণমূলকে নিয়ে পুলিশকে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে সোমবার থেকেই ভুরি ভুরি অভিযোগ তুলে আসছে কালীঘাট তৃণমূল (Trinamool Congress)। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দাবি, তাঁদের একুশে জুলাইয়ের মঞ্চে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। মূলত সে কারণেই রাতভর একুশে জুলাইয়ের মঞ্চ পাহারা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এবার সেই ঘটনায় পুলিশকে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কালীঘাট তৃণমূলের সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাঁদের।

পুলিশকে স্পষ্ট নির্দেশ হাইকোর্টের

সদ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাংসদ মহুয়া মৈত্র, ডেরেক ও ব্রায়েন, দোলা সেনরা অভিযোগ করেছেন, মঙ্গলবার গভীর রাতে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি এসে তাঁদের একুশে জুলাইয়ের মঞ্চে ভাঙচুর চালায়। ছিঁড়ে দেওয়া হয় কালীঘাট তৃণমূলের ব্যানার থেকে শুরু করে হোডিং। আর এই ঘটনায় একদিক থেকে শাসক শিবিরকে নিশানা করেছে কালীঘাট তৃণমূল!

এদিকে একুশে জুলাইয়ে শহীদ সমাবেশের আগে কালীঘাট তৃণমূলের সভাস্থলে হামলার ঘটনায় বেশ বিরক্ত কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, “আদালত এই ধরনের অভিযোগে অত্যন্ত বিব্রত। আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে কর্মসূচির ক্ষেত্রে যদি এমন হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন?”এদিন রাজ্য সরকারকে এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েই পুলিশকে বড় নির্দেশ দেন বিচারপতি।

অবশ্যই পড়ুন: মেসিদের জন্য ইংল্যান্ডের দরজা বন্ধ! শাস্তি পেতে পারে আর্জেন্টিনা

কলকাতা হাইকোর্টের কাছ থেকে অনুমতি নিয়ে সব রকম শর্ত মেনে বিড়লা প্লানেটরিয়ামের সামনে একুশে জুলাইয়ের কর্মসূচির আয়োজন করেছে কালীঘাট তৃণমূল। আর সেখানে যে হামলা হতে পারে তা নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল আদালত! এবার সেই ঘটনায় কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, কালীঘাট তৃণমূলের সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানালেন, যুগ্ম কমিশনার তৃণমূলের সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করবেন।

Click here to Read More
Previous Article
আসানসোল-দুর্গাপুর মেট্রো প্রকল্পে বড় পদক্ষেপ, গুরুদ্বায়িত্ব পেল RITES
Next Article
আজও অনেকটাই বাড়ল সোনা, রুপোর দাম!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment