indiahood
indiahood

এসি লোকাল তো ছিলই, এবার শিয়ালদা-কৃষ্ণনগর লাইনে ট্রেন সম্প্রসারণের ঘোষণা রেলের

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ নিত্য যাত্রীদের সুবিধার্থে বিরাট ঘোষণা করল পূর্ব রেল। এবার থেকে রেল যাত্রা আরও সহজ হতে চলেছে। বিশেষ করে শিয়ালদা- কৃষ্ণনগর লাইনের যাত্রীদের পোয়া বারো হতে চলেছে। ইতিমধ্যে এই লাইনে এসি লোকাল ট্রেন বিগত প্রায় এক বছর ধরে চলছে। আর এবার শিয়ালদা-কৃষ্ণনগর সিটি শাখায় দুটি লোকাল ট্রেনের (Sealdah-Krishnanagar City Local) পরিষেবা সম্প্রসারণ করেছে পূর্ব রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

দুটি লোকাল ট্রেনের পরিষেবা সম্প্রসারণ করল রেল

পূর্ব রেলের তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রীদের সুবিধার্থে ট্রেন নম্বর ৩১৬২৯ শিয়ালদা-রাণাঘাট লোকাল ট্রেনের যাত্রাপথ কৃষ্ণনগর সিটি স্টেশন অবধি সম্প্রস্রিত হবে। এছাড়া ট্রেনটি আপ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি স্পেশাল ট্রেন রূপে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে। ট্রেন নম্বর ৩১৬১৪ রাণাঘাট-শিয়ালদা লোকাল ট্রেন কৃষ্ণনগর সিটি স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবং ট্রেনটি ডাউন কৃষ্ণনগর সিটি-শিয়ালদা ট্রেন রূপে সোমবার থেকে শনিবার পররযন্ত চলবে। এই ট্রেন দুটি সময়সূচী অনুসারে সাময়িকভাবে পরীক্ষামূলক ভিত্তিতে আগামী ৬ জুলাই থেকে ৩১ আগস্ট, ২০২৬ অবধি চলাচল করবে।

ট্রেনের সময়সূচী

ট্রেন নম্বর ৩১৬২৯ আপ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি স্পেশাল সোমবার থেকে শুক্রবার অবধি চলবে। ট্রেনটি শিয়ালদা থেকে রাত ২২:০৮ নাগাদ ছাড়বে। যাত্রাপথে ট্রেনটি দমদম, ব্যারাকপুর, নৈহাটি জংশন, রাণাঘাট জংশন, কালীনারায়ণপুর জংশন, বীরনগর, তাহেরপুর, বাদকুল্লা, জালালখালি হল্ট হয়ে কৃষ্ণনগর সিটিতে পৌঁছাবে রাত ০০:২৩ নাগাদ। এরপর ট্রেন নম্বর ৩১৬১৪ ডাউন কৃষ্ণনগর সিটি-শিয়ালদা স্পেশাল যেটি সোমবার থেকে শনিবার অবধি চলবে। এর সময়সূচী সম্পর্কে বললে, ট্রেনটি কৃষ্ণনগর সিটি জংশন থেকে ভোর ৫:২০ নাগাদ ছাড়বে। এরপর সেটি শিয়ালদা ঢুকবে সকাল ৭:৩৭ মিনিট নাগাদ।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক অফ বরোদার ওপর নেমে এল RBI-র শাস্তির খাড়া

রেল জানিয়েছে, ৩১৮৪৩ আগামী ৬ জুলাই থেকে ৩১ আগস্ট অবধি কার্যকর হবে। এটি শিয়ালদা থেকে ছাড়বে রাত ২০:৫৫ নাগাদ, এরপর সেটি কৃষ্ণনগর সিটি ঢুকবে রাত ২৩:১৭ নাগাদ। এই ট্রেনের যাত্রাপথের অন্যান্য স্টেশনগুলির সময়সূচি ৫ মিনিট করে এগিয়ে আসবে।

Click here to Read More
Previous Article
এক বছরে ১ কোটির ক্যান্টিন বিল! জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনীকে ঘিরে নতুন বিতর্ক
Next Article
বিয়ের মরসুমে ফের চড়ল সোনা, রুপোর দাম!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment