indiahood
indiahood

ফেলতে হবে জলে, মমতার আমলের সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনা বেড়েছিল আগেই। এবার তা সত্যিও হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল সরকারের আমলে ইস্যু হওয়া সমস্ত OBC সার্টিফিকেট (OBC Certificate) বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার, উচ্চ আদালতের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়ে দিল, এবার থেকে আর রাজ্যে OBC A এবং OBC B বলে কিছুই থাকলো না। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় দেওয়া ওবিসি সার্টিফিকেট আর কাজে লাগানো যাবে না তা বলাই যায়!

বিরাট সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

2010 সালে রাজ্যের OBC সম্প্রদায়ভুক্তদের দুটি ভাগে ভাগ করা হয়েছিল। একটা ভাগকে বলা হচ্ছিল OBC A এবং আরেকটি ভাগকে বলা হচ্ছিল OBC B। এভাবে তৃণমূল সরকারের আমলে নতুন 66টি সম্প্রদায়কে OBC তালিকাভুক্ত করা হয়। যদিও পরবর্তীতে 2024 সালে কলকাতা হাইকোর্ট 66টি সম্প্রদায়ের OBC তালিকাভুক্তি পুরোপুরি বাতিল করে দেয়।

বলাই বাহুল্য, কলকাতা হাইকোর্টের তরফে 66টি সম্প্রদায়ের OBC তে অন্তর্ভুক্তিকরণ বাতিল করা হলে তৃণমূলের তরফে তড়িঘড়ি OBC A ও OBC B তালিকার বদল করা হয়। এদিকে সুপ্রিম কোর্টের তরফে সেই তালিকার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। তবে নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটেনি তৃণমূল। এরই মাঝে বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসতেই OBC এর দুই ক্যাটাগরি তুলে দিয়ে OBC-তে একটি মাত্র ক্যাটাগরি রাখে।

অবশ্যই পড়ুন: করা যাবে রিচার্জ, টাচ করলেই পেমেন্ট, প্লাস্টিকের পর বাজারে আসবে স্মার্ট নোট!

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, নতুন সরকার OBC এর আলাদা আলাদা ক্যাটাগরি তুলে দেওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নেয়। আর তার পরপরই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেওয়া সমস্ত OBC সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। তবে 2010 এর আগে যেসব সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেগুলি গ্রহণযোগ্য থাকছে।

Click here to Read More
Previous Article
মমতার আমলে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল!
Next Article
এবার স্কুল-কলেজে বাধ্যতামূলক আপার আইডি! নাহলে আঁটকে যাবে আপনার সন্তানের পড়াশোনা! | What Is APAAR ID

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment