indiahood
indiahood

ফের বিশ বাঁও জলে বুলেট ট্রেন প্রকল্প? অতিরিক্ত খরচ বাড়তে পারে ৪০,০০০ কোটি টাকার!

4 weeks ago

সহেলি মিত্র, কলকাতা: ভারতের বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পে প্রকাশ্যে এল বড় আপডেট। নতুন করে মুম্বাই-আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্পটি একটি বড়সড় বাধার সম্মুখীন হতে চলেছে বলে মনে হচ্ছে। কেন? এই বিষয়ে প্রধান প্রকল্প ব্যবস্থাপক গুজরাট হাইকোর্টে একটি আবেদন করেছেন। তিনি আশঙ্কা করছেন যে, জমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পুনঃস্থাপন কর্তৃপক্ষ (LARRA) জমির জন্য উচ্চতর ক্ষতিপূরণের নির্দেশ দেওয়ায় ১.১ লক্ষ কোটি টাকার এই বুলেট ট্রেন প্রকল্পের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। যে কারণে আগেভাগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রকল্পের সঙ্গে জড়িত উচ্চপদস্থ কর্তা।

ফের বাধার মুখে বুলেট ট্রেন প্রকল্প?

এক রিপোর্ট অনুসারে, অ্যাডভোকেট জেনারেল কমল ত্রিবেদী হাইকোর্টকে (Gujarat HC) জানিয়েছেন যে রেল কর্তৃপক্ষের অনুমান অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে LARRA কর্তৃক জারি করা উচ্চতর ক্ষতিপূরণের আদেশের ফলে ৪০,০০০ কোটি টাকার অতিরিক্ত বোঝা তৈরি হতে পারে, যা প্রকল্পের কাজকে নিঃসন্দেহে ঝুঁকির মধ্যে ফেলবে। আদালত সুদি LARRA-র আদেশকে চ্যালেঞ্জ করে সুরাট ও ভারুচ জেলা থেকে করা তিনটি আপিল গ্রহণ করেছে।

এই মামলাগুলো গুজরাটের ভারুচ জেলার আমোদ তালুকের ওছান গ্রামের কয়েকটি জমিকে কেন্দ্র করে। ‘জমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পুনঃস্থাপনে ন্যায্য ক্ষতিপূরণ ও স্বচ্ছতার অধিকার আইন’-এর অধীনে ২০১৮ সালের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এগুলো অধিগ্রহণ করা হয়েছিল। ২০২০ সালে, অধিগ্রহণকারী কর্তৃপক্ষ প্রতি বর্গমিটারে ৫০ টাকা হারে ক্ষতিপূরণ নির্ধারণ করে, যার ফলে একটি মামলায় মোট ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়ায় ৮.৫৮ মিলিয়ন। জমির মালিক ক্ষতিপূরণ বৃদ্ধির দাবি জানালে, LARRA একই জমির জন্য প্রতি বর্গমিটারে ৬৬০ টাকা করে মোট ৮.৪ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেয়।

ক্ষতিপূরণ প্রায় দশগুণ বৃদ্ধির বিরোধিতা করে অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান যে, লারা ওছানের নিকটবর্তী গ্রামগুলির জমি বিক্রির উদাহরণ উপেক্ষা করে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত সিমার্থার উদাহরণের উপর নির্ভর করেছে। তাদের আবেদনে প্রকল্প কর্তৃপক্ষ যুক্তি দিয়েছে যে, নিকটতম গ্রামের মতো জমির গড় বিক্রয়মূল্যের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণ করা উচিত।

পরবর্তী শুনানি ৫ই আগস্ট

বিচারপতি ইলেশ ভোরা এবং আর. টি. ভাচানির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ পরবর্তী শুনানির জন্য ৫ই আগস্ট  ধার্য করেছে। হাইকোর্ট উক্ত তারিখে ল্যাড়া আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হবে কিনা, তা বিবেচনা করতে পারে। আদালত প্রকল্প কর্তৃপক্ষকে তাদের জমা দিতে ইচ্ছুক ক্ষতিপূরণের পরিমাণ জানাতে এবং একটি যুক্তিসঙ্গত প্রস্তাব দিতে বলেছে।

Click here to Read More
Previous Article
হরমুজে ১১ জন ভারতীয়র পণ্যবাহী জাহাজে হামলা, নিখোঁজ এক! কড়া বার্তা দিল ভারত
Next Article
১২ বছর ছিলেন নিরুদ্দেশ, সোনা জিতে বাড়ি ফিরলেন মূক-বধির মেয়ে মায়া

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment