indiahood
indiahood

ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, এবার লিটারে কত বৃদ্ধি?

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের মধ্যবিত্তদের পকেটে ধাক্কা। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার জেরে আবারও দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price)। জানা গিয়েছে, এবার প্রতি লিটার পেট্রোলের দাম ১.৬৩ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ১.৫৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে যে সাধারণ ক্রেতা এবং মধ্যবিত্তর কপালে চিন্তার ভাঁজ পড়ল তা বলার অপেক্ষা রাখে না। নতুন রেট কত হল পেট্রোল-ডিজেলের? জানুন এই প্রতিবেদনে।

ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

এক্ষেত্রে জানিয়ে রাখি, পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ফের জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে দেশটি। প্রতি লিটার পেট্রোলের দাম ১.৬৩ টাকা বাড়ার পর এবার নতুন রেট দাঁড়িয়েছে ৩৩৫.৮১ টাকা। এর পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম ১.৫৫ টাকা বাড়ায় নতুন রেট দাঁড়িয়েছে ৩৮৮.৩৮ টাকা। এমনকি দেশটির সরকার পেট্রোলের উপর প্রতি লিটারে ১১০ টাকা এবং ডিজেলের উপরে ৯৬ টাকা কর ও শুল্ক আরোপ অব্যাহত রাখবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, যুদ্ধের কারণে পেট্রোল-ডিজেল আমদানি ব্যাহত হওয়ায় সম্প্রতি ডিজেলের দাম ৫২০.৩৫ টাকা পর্যন্ত গিয়ে ঠেকেছিল। যেখানে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে ডিজেলের দাম ছিল ২৮১ টাকা প্রতি লিটার। অন্যদিকে পেট্রোলের দাম যেখানে ২৬৬ টাকা ছিল, সেখানে তা বেড়ে দাঁড়ায় ৪৫৮.৪১ টাকায়। তবে সম্প্রতি যুদ্ধ কিছুটা স্তিমিত হওয়ার কারণে পেট্রোল এবং ডিজেলের দাম কিছুটা হলেও কমেছিল। কিন্তু ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা তৈরি হওয়ায় আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।

আরও পড়ুন: ন্যাড়া হলেই ১৫,০০০ টাকা দেবে সরকার! প্রতারিত হয়ে মাথা কামালেন মহিলারা

এমনকি এ বিষয়ে সম্প্রতি দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক জানিয়েছেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার উপর ভিত্তি করেই এখন থেকে দেশের বাজারে জ্বালানির দাম নির্ধারণ করা হবে। যদিও সরকার মার্চ মাসের শুরু থেকে সাপ্তাহিক ভিত্তিতেই তেলের দাম পুনঃনির্ধারণ করেছিল। কিন্তু আজকের এই দাম বৃদ্ধি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণিকে যে সরাসরি প্রভাবিত করবে তা বলার অপেক্ষা রাখে না। তবে বিশেষজ্ঞরা অনুমান করছেন, দেশটির অর্থনৈতিক অবস্থা নিয়ন্ত্রণে আসলে হয়তো পেট্রোল এবং ডিজেলের দাম আবারও কমতে পারে।

Click here to Read More
Previous Article
বিপদ বাড়ল অভিষেকের! আপ্ত সহায়ক সুমিতের বাড়িতে পুলিশ
Next Article
পঃবঃ সরকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষানীতি ২০২০-র অন্তর্ভুক্ত হব: শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment