indiahood
indiahood

ফের অভিষেককে ঘাড়ধাক্কা হাইকোর্টের! বিদেশযাত্রার অনুমতি পেলেন না তৃণমূল সাংসদ

4 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের হাইকোর্টে ঘাড়ধাক্কা অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee)! বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না তৃণমূল সাংসদ। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু বিচারপতি জানিয়েছিলেন, একান্তই চিকিৎসার প্রয়োজন পড়লে আগে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে তাঁকে দেখাতে হবে। তারপর আদালতে রিপোর্ট জমা দেওয়ার পর তা পুনর্বিবেচনা করা হবে।

অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট

বুধবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছিলেন, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নেওয়ার জন্য বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে যেতে হবে। সেখানে একটি মেডিকেল বোর্ড গঠন করে তাঁরা অভিষেকের বিদেশযাত্রার প্রয়োজনীয়তা খতিয়ে দেখবেন। কিন্তু অভিষেকের আইনজীবী আদালতে স্পষ্ট জানান, তাঁর মক্কেল এসএসকেএম হাসপাতালে যাবেন না। সেই কারণেই আদালত আজ মামলাটি খারিজ করে দেয় এবং অভিষেকের বিদেশযাত্রার অনুমতি আপাতত স্থগিত।

আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেহেতু একাধিক মামলা চলছে, সেই কারণে তাঁর বিদেশযাত্রার অনুমতি দিতে নারাজ বিচারপতি। হাইকোর্টের পর্যবেক্ষণ, এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদকে বিদেশ যাত্রার অনুমতি দিলে তদন্ত করতে সমস্যা হবে। সেই কারণেই প্রথমে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে পরামর্শ নিতে বলা হয় তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদককে। যদি সেখানকার চিকিৎসকরা একান্তই মনে করেন যে অভিষেকের বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে হাইকোর্ট সেই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। এবং তখন বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হতে পারে।

আরও পড়ুন: “চলতি মাসের ১৫ তারিখের পর…” অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় খবর

কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতির জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেই মামলা ফের হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত নেন বিচারপতিরা। বুধবার সেই মামলার শুনানি ছিল হাইকোর্টে। তবে সেখানেই অভিষেকের আইনজীবী জানান যে এসএসকেএম হাসপাতালে যাবেন না তাঁর মক্কেল। এমনকি এর আগে গত ২০ জুলাই শুনানিতে বিচারপতি জানতে চেয়েছিলেন, কলকাতার কোনও হাসপাতাল থেকে অভিষেক চোখের চিকিৎসা করিয়েছিলেন কিনা। যদিও সেখানে তাঁর আইনজীবী জানান, অভিষেক আগে থেকেই আমেরিকায় চিকিৎসা করাচ্ছেন। সেই কারণেই নিয়মিত বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তাঁর।

Click here to Read More
Previous Article
অভিষেককে এসএসকেএম-এ পরীক্ষার পরামর্শ হাইকোর্টের
Next Article
৫ টাকা দিলেই ২৪ ঘন্টা মিলবে প্যাড, মহিলাদের জন্য বাংলায় চালু হল স্যানিটারি ATM

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment