indiahood
indiahood

ফিচার্সে ভরপুর Sierra-র Jubilee Edition নিয়ে এল টাটা, জানুন দাম

4 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: জনপ্রিয় SUV Tata Sierra-র বিক্রিতে এবার নতুন মাইলফলক স্পর্শ করে ফেলল টাটা মোটরস। ভারতে Sierra-র 50,000 ইউনিট বিক্রি পূর্ণ হওয়ার সাফল্য উদযাপন করতে সংস্থা বাজারে নিয়ে এসেছে Tata Sierra Jubilee Edition। নতুন এই স্পেশাল এডিশনে মূল গাড়ির ইঞ্জিন বা পারফরম্যান্সে সেরকম কোনও পরিবর্তন না এনেও একাধিক প্রিমিয়াম অ্যাক্সেসরিজ যুক্ত করা হয়েছে, যা গাড়িটিকে আরও আকর্ষণীয় গড়ে তুলবে। এমনকি এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 11.99 লক্ষ টাকা থেকে।

কী বিশেষত্ব রয়েছে এই গাড়ির?

টাটা মোটরস জানিয়েছে, Jubilee Edition গাড়ির মূল আকর্ষণ হল ডিলারশিপ ফিটেড প্রিমিয়াম অ্যাক্সেসরিজ। অর্থাৎ গ্রাহকদের পছন্দ অনুযায়ী শোরুম থেকেই অতিরিক্ত কিছু ফিচার্স এবং স্টাইলিং এলিমেন্ট গাড়িতে যুক্ত করা হবে। কিন্তু ইঞ্জিন বা পাওয়ারট্রেন এবং মূল বৈশিষ্ট্যে সেরকম কোনও পরিবর্তন আনা হয়নি।

প্রসঙ্গত, এই সিরিজের সবথেকে সাশ্রয়ী ভেরিয়েন্ট হল Smart+ Jubilee Edition। এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 11.99 লক্ষ টাকা থেকে। এই গাড়িতে রয়েছে 10.25 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস Android Auto ও Apple CarPlay, রিয়ার ভিউ ক্যামেরা, রুফ রেল, লেদারেট সিট, 4-স্পিকার অডিও সিস্টেমের মতো উন্নত মানের ফিচার্স।

তবে যারা দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি নিরাপত্তা এবং ব্যবহারিক সুবিধার দিকে বেশি গুরুত্ব দেন তাদের জন্য রয়েছে Pure Jubilee Edition। এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 13.39 লক্ষ টাকা থেকে। এর প্রধান ফিচার্সের মধ্যে উল্লেখযোগ্য হল সামনে ও পিছনে ড্যাশক্যাম, রুফ রেল, পার্সেল ট্রে, ম্যাগনেটিক সানশেড, লেদারেট সিট ও স্টিয়ারিং কভার, অতিরিক্ত বডি ক্ল্যাডিং প্যাকেজ।

আরও পড়ুন: ঋতব্রতর দলে বড় পদ মমতার প্রিয় অনুব্রত মণ্ডলের, জেলা সভাপতিদের নাম ঘোষণা

এছাড়া এই সিরিজের সবথেকে প্রিমিয়াম এবং স্টাইলিশ মডেল হল Adventure Jubilee Edition। যারা অ্যাডভেঞ্চার লুক পছন্দ করেন, এরকম ক্রেতাদের কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে। এর এক্স শোরুম দাম 16.19 লক্ষ টাকা থেকে শুরু। এই গাড়ির প্রধান ফিচার্সের মধ্যে উল্লেখযোগ্য হল Sierra ROQ অ্যাক্সেসরি কিট, সামনের ও পিছনের স্কিড প্লেট, বোনেটে হুড স্কুপ, হুইল আর্চ ও উইন্ডো ক্ল্যাডিং, স্পোর্টি বডি গ্রাফিক্স, ডুয়াল ড্যাশক্যাম।

Click here to Read More
Previous Article
বড় সিদ্ধান্ত নেপালের, ভারতীয় সীমান্তে ১৮টি প্রবেশপথ খুলে দিল বালেন শাহ সরকার
Next Article
ওয়াকফের পর এবার হিসাব করা হবে সমস্ত চার্চের সম্পত্তি! | Audit Of Missionary Land | India Hood Bangla

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment