indiahood
indiahood

ফ্রান্সের কাছে হেরে লন্ডনে তাণ্ডব মরক্কোর সমর্থকদের! গ্রেফতার একাধিক

4 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার, ফ্রান্সের কাছে 2-0 ব্যবধানে হেরে ফিফা ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল মরক্কো (Morocco)। সেই ধাক্কা একেবারেই সহ্য করতে পারেননি মরক্কোর সমর্থকরা। জাতীয় দলের এমন দুর্দশায় লন্ডনের রাস্তায় নেমে আসেন সমর্থকরা (Morocco Fans Protest)। রাস্তার উপরেই আতশবাজি জালানো থেকে শুরু করে পথ অবরোধ করতে দেখা যায় তাঁদের। পুলিশ বাধা দান করলে তাঁদের সাথেও সংঘর্ষে জড়িয়ে পড়েন মরক্কোর ভক্তরা। যে ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ কর্মী। আর তারপরেই লন্ডন পুলিশের হাতে গ্রেফতার হন একের পর এক সমর্থক।

দলের হার সহ্য করতে না পেরে লন্ডনের রাস্তায় বিক্ষোভ দেখালেন ভক্তরা

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, গতকাল মরক্কো বনাম ফ্রান্সের ম্যাচ শেষ হতেই মরক্কোর সমর্থকদের লন্ডনের রাস্তায় নেমে আসতে দেখা যায়। শুধু তাই নয়, রাস্তায় নেমে সমর্থকদের কেউ কেউ পথ চলতি গাড়িতেও উঠে পড়েন। একাংশকে পথ অবরোধ করে বিক্ষোভ করতে দেখা গিয়েছিল। কেউ কেউ আবার আতশবাজি জ্বালিয়ে এদিক ওদিক ছুড়ে মারছিলেন। হঠাৎ লন্ডনের রাস্তায় এমন বিশৃঙ্খলা দেখে মরক্কোর সমর্থকদের আটকাতে আসে পুলিশ। তাতে পুলিশের সাথেও সংঘর্ষে জড়ান তাঁরা।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, বিশৃঙ্খলা ঠেকাতে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী। দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে সব রকম চেষ্টা চালান তাঁরা। তবে কিছুতেই পিছু হটছিলেন না মরক্কোর সমর্থকরা। যার ফলে বাধ্য হয়ে শেষ পর্যন্ত অ্যাকশন নেয় পুলিশ। তাতে দীর্ঘ সংঘর্ষে ঘটনাস্থলে আহত হন এক পুলিশকর্মী। যদিও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে তড়িঘড়ি আটক করে পুলিশ।

অবশ্যই পড়ুন: ইতিহাসে প্রথম, নেপালে খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া! থাকবেন বৈভবও?

প্রসঙ্গত, পুনরায় যাতে মরক্কো সমর্থক বা বিক্ষোভকারীরা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য প্যারিসের রাস্তায় অন্তত 20 হাজার পুলিশ মোতায়েন করা হয়। যদিও ইংল্যান্ড প্রশাসন সূত্রে জানা গিয়ে, পুলিশের কঠোর পদক্ষেপ এবং গ্রেফতারির পর আর পথে দেখা যায়নি বিক্ষোভকারীদের।

Click here to Read More
Previous Article
বাংলায় চালু হচ্ছে ৫ লক্ষ টাকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা! জানুন বিস্তারিত | CM Health Insurance
Next Article
ফের লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতি! কাটোয়ায় গ্রামজুড়ে পুরুষদের অ্যাকাউন্টে ঢুকেছিল টাকা

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment