indiahood
indiahood

'ঘাস খেয়ে' প্রতিবাদ কেরলের হবু শিক্ষকদের

1 day ago

দীর্ঘদিন ধরে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দ্রুত নিয়োগপত্র না পাওয়ায় কেরলে রাজপথে নামলেন চাকরিপ্রার্থীরা। প্যানেলে নাম থাকা সত্ত্বেও শিক্ষক পদে নিয়োগের দাবিতে শনিবার তিরুঅনন্তপুরমে রাজ্য সচিবালয়ের সামনে প্রতীকীভাবে মুখে ঘাস তুলে অভিনব ও চরম প্রতিবাদ প্রদর্শন করেন পিএসসি (PSC) র‍্যাঙ্কহোল্ডাররা।

জানা গেছে, প্রাইমারি স্কুল টিচার (LPST) পদে উত্তীর্ণ প্রার্থীরা গত ৩৪ দিন ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের অভিযোগ, কেরল পাবলিক সার্ভিস কমিশনের র‍্যাঙ্ক লিস্টে নাম থাকা সত্ত্বেও রাজ্য সরকারের গড়িমসির কারণে তাঁদের দূরবস্থা কাটছে না। এর আগে মাটি খাওয়া, নুন-পাথরে হাঁটার মতো প্রতিবাদ জানালেও সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক আশ্বাস মেলেনি বলে দাবি আন্দোলনকারীদের। দ্রুত স্কুলের শূন্যপদ চিহ্নিত করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার পাশাপাশি পিএসসি প্যানেলের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ পরীক্ষার্থীরা।

Click here to Read More
Previous Article
ট্রান্সফার হয়নি পিএফ অ্যাকাউন্ট, হচ্ছে না উৎসশ্রী পোর্টালে আবেদন, দাবি শিক্ষকদের
Next Article
একটাই তো জীবন, ধ্বংস হয়ে গেল" -কাকলি ঘোষ দস্তিদার

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment