indiahood
indiahood

ঘর শত্রু বিভীষণ? ইংল্যান্ডকে গোটা সিরিজ জিতিয়ে দিলেন এই ৫ ভারতীয়!

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ কোন ভারতীয় দল (Team India)? টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার বেহাল অবস্থা দেখে প্রশ্ন তুলছেন দেশবাসী। আসলে সূর্যকুমার যাদবকে সরিয়ে টি-টোয়েন্টি দলের দায়িত্ব শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কাঁধে যেতেই যেন গাড্ডায় পড়েছে টিম ইন্ডিয়া। প্রথমে আয়ারল্যান্ড সিরিজ এবং পরে ইংল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ হাতছাড়া হল মেন ইন ব্লুর। গতকাল 9 উইকেটে ভারতকে কার্যত ডুবিয়ে দিয়েছে ইংল্যান্ড। গত কয়েক বছরে জাতীয় দলের এমন বেহাল অবস্থা দেখেননি সমর্থকরা। আর টিম ইন্ডিয়ার এমন পরাজয়ের নেপথ্যে উঠে আসছে 5 ক্রিকেটারের নাম।

ইংল্যান্ডকে জিতিয়ে দিলেন এই 5 ভারতীয়!

বৈভব সূর্যবংশী

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন বৈভব সূর্যবংশী। তবে বড়দের ক্রিকেটে মাঠে নামলেও কাজের কাজ করে দেখাতে পারেননি তিনি। প্রথম ম্যাচে 14 রান করার পর পরের ম্যাচেও ব্যর্থ হন এই খেলোয়াড়। গতকাল অর্থাৎ চতুর্থ টি-টোয়েন্টিতে 15 রান করে আউট হয়ে গেলেন বৈভব। ওপেনিং করতে নেমে এই ভারতীয় ক্রিকেটারের এমন ব্যর্থতাই জিতিয়ে দিল ইংল্যান্ডকে, মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

অভিষেক শর্মা

গত ম্যাচে রান পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে ডাহা ফেল করলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান অভিষেক। যে ম্যাচে মাঠে টিকে থেকে দলকে জেতানোর প্রয়োজন ছিল সেটাতেই মুখ থুবড়ে পড়লেন তিনি। আউট হলেন মাত্র 16 রানে। এমন একজন ওপেনারের ব্যর্থতাও ভারতীয় দলের পরাজয়ের বড় কারণ।

ইশান কিষাণ

পরপর দুই টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখতে পারছেন না টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার ইশান কিষাণ। চতুর্থ ম্যাচে 6 বল খেলে চার রান করে আউট হয়ে যান এই খেলোয়াড়। মনে করা হচ্ছে, ভারতীয় দলের করুণ অবস্থার নেপথ্যে অন্যতম বড় কান্ডারী ইশান নিজেও।

অক্ষর প্যাটেল

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে 1 রানে আউট হওয়ার পাশাপাশি বল করতে মাঠে নেমেও শূন্য নিয়ে ফিরতে হয়েছে এই ভারতীয় অলরাউন্ডারকে। মাত্র দুই ওভার বল করে একাই 24 রান দিয়ে দেন এই খেলোয়াড়। তবে তুলতে পারেননি একটি উইকেটও। অক্ষরের মতো একজন অলরাউন্ডারের এমন ব্যর্থতাই ভারতীয় দলের পরাজয়ের বড় কারণ।

অবশ্যই পড়ুন: আর্জেন্টাইন রেফারিদের চালাকিতেই মেসির রেকর্ডে ভাগ বসানো হল না এমবাপের?

প্রিন্স যাদব

ভারতীয় টি-টোয়েন্টি দলের তরুণ ক্রিকেটার প্রিন্স যাদব গতকাল বল হাতে 28 রান খরচ করেছিলেন। তাও আবার মাত্র তিন ওভারে। তবে দুঃখের বিষয়, বল করতে নেমে প্রচুর রান দিলেও একটি উইকেটও ভাঙতে পারেননি টি-টোয়েন্টি দলে সদ্য জায়গা পাওয়া এই খেলোয়াড়। মনে করা হচ্ছে, একদিক থেকে তিনিও গোটা সিরিজে ইংল্যান্ডকে জিতে যেতে সাহায্য করেছেন।

Click here to Read More
Previous Article
ঐতিহাসিক পদক্ষেপ শুভেন্দুর, ১৬ বছর পর ডবল মহিলা ওসি পেল কলকাতা
Next Article
অন্নপূর্ণা যোজনায় নতুন আপডেট, তিনের বেশি ঘর-জমি থাকলেও মিলবে ৩০০০ টাকা!

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment