indiahood
indiahood

গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের না ছাড়লে মঙ্গলবারই পথে নামছে আরশোলারা

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে তিনটি দাবি মেনে নেওয়ার গ্যারান্টি দেওয়ার পরই অনশন প্রত্যাহার করে নিয়েছিল ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party)। তবে সেই সিদ্ধান্তের কয়েক দিনের মধ্যেই ফের পথে নামার হুঁশিয়ারি দিল আরশোলারা। তাঁদের দাবি, কেন্দ্রের তরফে তিনটি শর্ত পূরণ করার পুরোপুরি প্রতিশ্রুতি দেওয়া হলেও চুক্তি অনুযায়ী চলছে না নরেন্দ্র মোদি সরকার। সোমবার, দিল্লিতে সাংবাদিক বৈঠক করে CJP এর মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের তরফে চুক্তি অনুযায়ী তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, শান্তিপূর্ণভাবে যাঁরা আন্দোলন করেছেন তাঁদের প্রত্যেকের উপর থেকে মামলা প্রত্যাহার করা হবে। কিন্তু হচ্ছে তার উল্টোটা।

ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দিল আরশোলারা

UG নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিল ককরোচ জনতা পার্টি। তাঁদের আন্দোলনে যোগ দিয়েছিলেন দেশের নানান প্রান্তের ছাত্র-ছাত্রীরা। দাবি ছিল, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংস্কার। একটানা আন্দোলনের জেরে শেষ পর্যন্ত সেই দাবি মেনে নিতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সাথে বৈঠকে নিজের তিনটি চূড়ান্ত দাবি রাখে আরশোলারা।

CJP এর তরফে দেওয়া দাবির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দাবি ছিল দিল্লি সহ দেশের অন্যান্য বিজেপি এবং NDA সরকার শাসিত রাজ্যগুলিতে যেসব ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে পা বাড়িয়েছিলেন তাঁদের বিরুদ্ধে হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করে নিতে হবে। একই সাথে ভবিষ্যতে তাঁদের বিরুদ্ধে কোনও রকম আইনি পদক্ষেপ নিতে পারবে না সরকার। সেই দাবি পূরণের গ্যারান্টি দিয়েছিল কেন্দ্র।

তবে, সোমবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ এবং সৌরভ জানালেন একেবারে ভিন্ন কথা। এদিন প্রবীণ আইনজীবী কপিল সিব্বলকে পাশে বসিয়ে আরশোলাদের তরফে দাবি জানানো হল, কেন্দ্রীয় সরকার চুক্তি ভঙ্গ করেছে! যেসব ছাত্র-ছাত্রীরা CJP এর আন্দোলনে গোটা দেশজুড়ে শান্তিপূর্ণভাবে মিছিল বা প্রতিবাদ জানিয়েছিল তাঁদের উপর থেকে মামলা প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা হয়নি।

অবশ্যই পড়ুন: “এবার থেকে নিজের ইচ্ছে হলে খেলব” বৈভবের জন্য টিম ইন্ডিয়ায় সুযোগ না পেয়ে ক্ষুব্ধ সঞ্জু?

CJP এর তরফে দাবি জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার সহ দেশের নানান প্রান্তে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেও পুলিশের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে বহু পড়ুয়াকে। অনেকেই এই মুহূর্তে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। কিছু সংখ্যক পড়ুয়াকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। এবার তা নিয়েই সরকারকে আল্টিমেটাম দিল CJP। তাঁদের স্পষ্ট দাবি, মঙ্গলবার বিকেলের মধ্যে সরকার চুক্তি অনুযায়ী ইতিবাচক পদক্ষেপ না নিলে সেদিনই দিল্লির যন্তর মন্তর সহ গোটা দেশে আবার শুরু হবে আন্দোলন!

Click here to Read More
Previous Article
'শান্তিপূর্ণ আন্দোলন মৌলিক অধিকার', মন্তব্য প্রধান বিচারপতির
Next Article
দিঘা, মন্দারমণি যাচ্ছেন? স্নান করতে পারবেন না সমুদ্রে! জারি নিষেধাজ্ঞা

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment