indiahood
indiahood

“গুন্ডা দমন আইনেই ব্যবস্থা হবে!” সাংবাদিকদের উপর হামলাকারীদের নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতার রাস্তায় ছাত্র-ছাত্রীদের মিছিলে (Kolkata Protest) ঢুকে পুলিশ এবং সাংবাদিকদের উপর হামলা চালিয়েছিলেন কয়েকজন যুবক। সেই ঘটনায় তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশে ইতিমধ্যেই একের পর এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তাঁদের প্রত্যেকেরই নাম পরিচয় প্রকাশ্যে এসেছে। রবিবার, সেসব নিয়েই কারগিল বিজয় দিবসের এক অনুষ্ঠানে হাজির হয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গুন্ডাদের কঠিন শাস্তি হবে বলেই জানালেন মুখ্যমন্ত্রী!

গত 24 জুলাই, ছাত্র-ছাত্রীদের মিছিলে ঢুকে তাণ্ডব চালিয়েছিলেন কয়েকজন দুষ্কৃতি! সেই ঘটনায় যথেষ্ট কঠোর প্রশাসন। রবিবার কারগিল বিজয় দিবসে নন্দীগ্রামের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, যাঁরা সাংবাদিকদের গায়ে হাত তুলেছে, যাঁদের জন্য সাংবাদিকরা আক্রান্ত তাঁরা কেউই আন্দোলনের লোক নয়। তাঁরা আসলে এক একটা গুন্ডা। গুন্ডা দমন আইনেই তাঁদের ব্যবস্থা করবে সরকার।

এদিন মুখ্যমন্ত্রী এও জানালেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ধরনের ঘটনা বাংলায় একেবারেই মেনে নেওয়া হবে না। মুখ্যমন্ত্রী জানালেন, “এটা বামেদের মিছিল ছিল না। এটা স্বঘোষিত ককরোচ পার্টির মিছিল ছিল। পরে বামেরা ওই মিছিলে যুক্ত হয়। পশ্চিমবঙ্গের যাঁরা নিট আন্দোলনের অংশ ছিলেন, তাঁদের কেউই ওই মিছিলে ছিলেন না।”

অবশ্যই পড়ুন: আড়াই মাসেই সরকারের রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ, জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

এদিন মুখ্যমন্ত্রী এও জানান, যেসব দুষ্কৃতীরা পুলিশ এবং সংবাদমাধ্যমের উপর হামলা চালিয়েছে, তারা বিদেশি শক্তি দ্বারা মদদপুষ্ট। এদের জামাতি এবং মৌলবাদী বলেও আখ্যা দেন মুখ্যমন্ত্রী। একই সাথে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, যারা এই ধরনের বর্বরোচিত ঘটনার সাথে জড়িত তাঁদের কাউকে রেয়াত করা হবে না। এরা আসলে গুন্ডা। গুন্ডা দমন আইনে এদের ব্যবস্থা করা হবে!

Click here to Read More
Previous Article
আড়াই মাসেই সরকারের রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ, জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত
Next Article
৩৯ মাস ধরে টাকা ঢুকছে জাহাঙ্গীর আলমের অ্যাকাউন্টে, লালগোলায় মিলল ‘পুরুষ বিধবা’

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment