indiahood
indiahood

গ্যাস নিয়ে চিন্তার দিন শেষ, আগের মতোই LPG সিলিন্ডার দেওয়ার ঘোষণা

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তির পর কিছুটা হলেও আগের পর্যায়ে ফিরেছে পশ্চিম এশিয়ার পরিস্থিতিতে। ঠিক সেই আবহে এবার বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। মধ্য প্রাচ্যের পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে সাথেই ভারতে বাণিজ্যিক LPG (Liquefied Petroleum Gas)এর উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলেই জানালেন আসামের মুখ্য সচিব রবি কোটা। গোটা পরিস্থিতি পর্যালোচনা করার পরই দেশের সব রাজ্যের বাণিজ্যিক গ্যাসের উপর নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়।

বাণিজ্যিক গ্যাসের উপর থেকে উঠছে নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার, অসমের মুখ্য সচিব রবি কোটা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় এবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় সমস্ত রাজ্যের বাণিজ্যিক গ্যাস বা LPG বিক্রির ক্ষেত্রে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

অসমের মুখ্য সচিবের ওই পোস্টে লেখা হয়েছে, “ভারত সরকার সম্প্রতি পশ্চিম এশিয়ার সংকটের সময় অস্থায়ী LPG সরবরাহের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেটা পর্যালোচনা করেছে এবং বাণিজ্যিক LPG সরবরাহ আবারও আগের পর্যায়ে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।” ওই পোস্টে এও লেখা হয়, “পিএনজি মন্ত্রণালয়ের তরফে জানানো কয়েকটি মূল নির্দেশিকার মধ্যে আছে বাণিজ্যিক প্যাকেটজাত LPG এর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সংকট পূর্ববর্তী পর্যায়ে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ পুনরায় চালু করার বিষয়টি।”

বলা হয়েছে, পাইকারি বাণিজ্যিক গ্যাসের সরবরাহ 50 শতাংশ পর্যন্ত পুনরুদ্ধার করা হতে পারে। দীর্ঘমেয়াদি ব্যবস্থা হিসেবে যেসব গ্রাহকদের পিএনজি ব্যবহারের সুযোগ আছে, তাদেরকে সেটা অব্যাহত রাখতে হবে অথবা পিএনজি পরিষেবায় স্থানান্তরিত হতে হবে।

অবশ্যই পড়ুন: ইতিহাস গড়বেন বৈভব! কোথায় দেখবেন ভারত বনাম আয়ারল্যান্ড সিরিজ?

প্রসঙ্গত, অসমের মুখ্য সচিব নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে MoPNG-এর সচিব নীরজ মিত্তালের একটি চিঠিও শেয়ার করেছেন। সেই চিঠিতে কেন্দ্রের তরফে বাণিজ্যিক গ্যাসের বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি উল্লেখ করে সমস্ত রাজ্যের সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল।

Click here to Read More
Previous Article
প্রতি ব্যক্তি ৭ কেজি ফ্রি খাদ্যশস্য, রেশন নিয়ে আসছে বড় সুখবর
Next Article
পাসপোর্ট নয় নাগরিকত্বের প্রমাণপত্র! কোন নথি দিয়ে প্রমাণ করবেন আপনি ভারতীয়?

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment