indiahood
indiahood

হাওড়া ডিভিশনে পাওয়ার ব্লকে দু’দিন বাতিল একাধিক ট্রেন, বিজ্ঞপ্তি পূর্ব রেলের

4 weeks ago

অনন্যা সরকার, কলকাতা: হাওড়া ডিভিশনে (Howrah Division) বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের জন্য পাওয়ার ব্লক করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। এর ফলে একাধিক ট্রেন চলাচল বাতিল ও নিয়ন্ত্রণ করা হবে। পূর্ব রেল তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১১ ও ১৩ জুলাই হাওড়া ডিভিশনে ব্যান্ডেল-শক্তিগড় শাখার বৈঁচি ও মগরার মধ্যে রিভার্স ও ডাউন লাইনে ডিসি থেকে এসি-তে রূপান্তরের জন্য কাজ হবে। তাই ওইদিন রাত ২:৪০ মিনিট থেকে ভোর ৪:৪০ মিনিট পর্যন্ত দু’ঘন্টার (১২০ মিনিট) ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। সেই জন্য ওই সময়ে কিছু ট্রেনে বাতিল এবং নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে। কোন কোন ট্রেন বাতিল হচ্ছে ও কোনগুলিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, আসুন জেনে নেওয়া যাক।  

হাওড়া ডিভিশনে বাতিল ও নিয়ন্ত্রিত একাধিক ট্রেন 

পাওয়ার ব্লকের জন্য আগামী ১১ জুলাই (শনিবার) ও ১৩ জুলাই (সোমবার) বাতিল হওয়া ট্রেনগুলি হল – 

  • বর্ধমান থেকে: ৩৭৮১২, ৩৭৭৮৬ 
  • হাওড়া থেকে: ৩৭৮১১
  • ব্যান্ডেল থেকে: ৩৭৭৮১
  • এছাড়াও, পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩১৮৬ জয়নগর-শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেসকে যাত্রাপথে ২০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। ব্লকের আগের শেষ ট্রেন ১৩১৫৪ এবং ব্লকের পরে প্রথম ট্রেন হবে ১৩১৮৬।

আরও পড়ুনঃ স্থানীয় ইলিশের আকাল, দামও চড়া! অগত্যা দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে এখানকার রুপোলী শস্য

এছাড়াও পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, স্পেশাল বা দেরিতে চলা ট্রেন এবং ব্লক চলাকালীন নতুনভাবে চালু হওয়া ট্রেন, পার্সেল ট্রেন, টিওডি যদি থাকে, তাহলে সেগুলোকে পথের মধ্যে যথোপযুক্তভাবে নিয়ন্ত্রণ করা হবে। সঠিক তথ্যের জন্য রেল কর্তৃপক্ষের তরফে যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করতে বলা হয়েছে।

Click here to Read More
Previous Article
জুড়বে হুগলী-পূর্ব বর্ধমান, বহু বছর পর ফের চালু কালনা-চুঁচুড়া SBSTC বাস, দেখুন সময়সূচি
Next Article
অভিষেকের সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় বাদ পড়ল পা! ১১ জনের বিরুদ্ধে FIR মহিলার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment