indiahood
indiahood

“হাত কেটে ফেলব…” সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতকে হুমকি পাকিস্তানের মন্ত্রীর

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের সাথে সিন্ধু জল (Indus Waters Treaty) বন্টন চুক্তি স্থগিত করে রেখেছে ভারত, (India)। বিগত দিনগুলিতে ইসলামাবাদের তরফে নরমে গরমে একাধিক হুঁশিয়ার এলেও নিজের জায়গা থেকে সরেনি নয়া দিল্লি। এবার নতুন করে সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে ভারতকে হুমকি দিলেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুসাদ্দিক মালিক। সম্প্রতি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের সাথে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দেন পাক মন্ত্রী।

সিন্ধু জলচুক্তি নিয়ে ফের হুমকি পাকিস্তানের

পাকিস্তানের তথ্যমন্ত্রী তারারের সাথে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মালিক ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “পাকিস্তান যেকোনও মূল্যে তাদের সিন্ধুর জলের ভাগ রক্ষা করবে। কাউকে জলের সরবরাহ বন্ধ করতে দেবে না পাকিস্তান।” এদিন পাক টিভি চ্যানেল 24 নিউজ এইচডিতে সম্প্রচারিত ওই সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের মন্ত্রীকে এও বলতে শোনা যায়, “কেউ যদি পাকিস্তানের ভাগের জল আটকে রাখার চেষ্টা করে তবে তাদের হাত কেটে ফেলে দেওয়া হবে!”

এর আগে পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির জানিয়েছিলেন, “জল পাকিস্তানের জীবনরেখা এবং রেড লাইন দুইই। আন্তর্জাতিক আইনের মাধ্যমে সিন্ধুর জলে পাকিস্তানের অধিকার সুরক্ষিত হবে।” পাকিস্তানের তরফে এও জানানো হয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার ইসলামাবাদে সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে প্রথম আন্তর্জাতিক সেমিনার আয়োজিত হবে।

অবশ্যই পড়ুন: এই বিশেষ কারণে জাপানের বিরুদ্ধে ব্রাজিলের কঠিন সময়েও নামানো হয়নি নেইমারকে

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সাথে হওয়া সিন্ধু জল বন্টন চুক্তি পুরোপুরি স্থগিত করে দিয়েছিল ভারত। পরবর্তীতে বারবার পাকিস্তানের তরফে জল চুক্তি পুনর্বহাল করার আবেদন জানালেও নিজেদের অবস্থান থেকে এক চুলও সরে দাঁড়ায়নি নয়া দিল্লি।

Click here to Read More
Previous Article
দ্রুত শুনানি নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলা নিয়ে হাইকোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল
Next Article
বিশ্বের সবচেয়ে বেশি দর্শনার্থী আসা তীর্থক্ষেত্র এখন কাশী বিশ্বনাথ মন্দির!

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment