indiahood
indiahood

হবে সব শ্রেণির শিক্ষকের বদলি, প্রায় চার বছর পর চালু হল উৎসশ্রী পোর্টাল

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে রাজ্যের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের বদলির পোর্টাল উৎসশ্রী (Utsashree Portal) থেকে পুরোপুরি স্থগিতাদেশ তুলে নিল নবান্ন। দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর গতবছর আপস বা পারস্পরিক বদলির জন্য পুনরায় খোলা হয়েছিল এই পোর্টাল। যদিও সাধারণ এবং স্পেশাল বদলি বন্ধ রাখা হয়েছিল। গত বছরের 30 জুন পর্যন্ত কার্যকর ছিল নির্দেশিকা। তার মধ্যেই ফের গতকাল অর্থাৎ 30 জুন পর্যন্ত এই সরকারি পোর্টাল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দপ্তর। কাজেই টানা এক বছর পোর্টাল বন্ধ থাকার পর অবশেষে সেই পোর্টালের উপর থেকে পুরোপুরি নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ তুলে নিল রাজ্য সরকার।

চালু হয়ে গেল সকল শ্রেণীর বদলির প্রক্রিয়া

রাজ্যের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের বদলির জন্য 2021 সালে চালু করা হয় উৎসশ্রী পোর্টাল। এই পোর্টালের মাধ্যমেই অনলাইনে রাজ্যের যেকোনও প্রান্তে বদলির জন্য আবেদন করতে পারতেন শিক্ষক এবং শিক্ষা কর্মীরা। সাধারণত দুজন শিক্ষক বা শিক্ষা কর্মী পরস্পরের মধ্যে সমঝোতার মাধ্যমে নিজেদের কর্মস্থান বদলে নিতে পারতেন। এই ধরনের আপস বা পারস্পরিক বদলির ফলে একদিক থেকে যেমন কর্মীদের ইচ্ছে পূরণ হয় তেমনই প্রতিষ্ঠানেও কোনও সিট খালি থাকে না।

গত বছরের জুন মাস নাগাদ সরকারের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, আপাতত এই ধরনের পারস্পরিক বদলি বহাল থাকবে। তবে সাধারণ বা স্পেশাল বদলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্কুল শিক্ষা দপ্তর। তবে রাজ্যে পালাবদল হতেই শুভেন্দু অধিকারীর সরকারের হাতে গিয়েছে ক্ষমতা। আর তারপরেই শিক্ষকদের বদলি সংক্রান্ত এই পোর্টাল নিয়ে যাবতীয় দিক বিবেচনা করার পর অবশেষে বর্তমান শিক্ষা দপ্তর এই পোর্টালের উপর থেকে সাময়িক স্থগিতাদেশ তুলে নিয়েছে।

অবশ্যই পড়ুন: নিয়োগ দুর্নীতিতে ‘অভিষেকই মাস্টারমাইন্ড’! সব জানতেন মমতা? বিস্ফোরক তাপস মণ্ডল

পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, সমস্ত দিক বিবেচনা করে রাজ্যপাল উৎসশ্রী পোর্টালের উপরে থাকা সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার এবং বাতিল করতে সম্মত হয়েছেন। ফলে আইন এবং নির্দিষ্ট নিয়ম মেনে পহেলা জুলাই অর্থাৎ আজ থেকেই রাজ্য সরকারের এই বিশেষ পোর্টালের মাধ্যমে সকল শ্রেণীর শিক্ষক এবং শিক্ষা কর্মীরা বদলির জন্য আবেদন করতে পারবেন।

Click here to Read More
Previous Article
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় তথ্য, আজকের পর ফের কবে মিলবে টাকা? জানালেন মুখ্যমন্ত্রী
Next Article
দিল্লিতে নির্বাচন কমিশনের দরজায় ঋতব্রত

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment