indiahood
indiahood

“হেলিকপ্টার পাঠিয়ে দেব, দেখে যাবেন…” স্টিল ফ্যাক্টরিতে দাঁড়িয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: শ্যাম স্টিল কারখানার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেখানেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন তিনি। বললেন, “আপনার হাতে অনেক সময় রয়েছে। সরকারি হেলিকপ্টার পাঠিয়ে দেবো। এসে দেখে যান।” আসলে শ্যাম স্টিলের হাত ধরে এবার ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে বাংলায়। আর সেখানে আনুমানিক ২০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনাও রয়েছে। এখানে দাঁড়িয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর।

মমতাকে চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর

এদিন বাঁকুড়ার মেজিয়ায় ইস্পাত কারখানা সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আপনার হাতে অনেক সময় রয়েছে। প্ল্যান্টের ভিতরে এসে একবার দেখে যান। এতদিন কথায় কথায় গুজরাটি, মাড়োয়ারিদের বহিরাগত বলতেন। বলতেন উত্তরপ্রদেশ করতে দেবো না। তবে আমি অভিভূত এই যে, প্ল্যান্টে মন্দির আছে। গোশালা আছে। নন্দী মহারাজ আছে। এমনকি নেতাজি, রবীন্দ্রনাথের মূর্তিও রয়েছে। আপনি এসে দেখে যান। প্রয়োজন পড়লে সরকারি হেলিকপ্টার পাঠিয়ে দেব।”

প্রসঙ্গত, রাজ্যে সরকার গঠন হতেই শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি আগামী দিন কী কী শিল্প বাংলায় আসছে সেই তালিকাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “দিন কয়েক আগে লাক্স কোজিতে বিনিয়োগ হয়েছে। এবার আরও বড় বিনিয়োগ হল। আগামী পরশুদিন হাওড়ার ধুলাগড়ে ৭০০ কোটি টাকার আমূল প্যান্ট উদ্বোধন করবেন অমিত শাহ। এছাড়া দুর্গাপুরেও একটি ৪০০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। তবে তাজপুরে সি পোর্ট হবে না। সেখানে সরকারি জমি বরাদ্দ নেই। আর নিউটাউনে আদানি গ্রুপ ২০০০ বেডের একটি সুপার স্পেশালিস্ট হাসপাতাল তৈরি করব বলে আগেই জানিয়েছিল।”

আরও পড়ুন: মাদক সেবন করে নামেন T20 বিশ্বকাপে, পাক ক্রিকেটারকে ব্যান করল ICC

এমনকি এদিন মুখ্যমন্ত্রী বাম এবং তৃণমূল দুই জমানাকে কটাক্ষ করে বলেন, “৩৪ বছর বামেদের আমলে গুলি করে জমি নিয়েছে। আর তৃণমূল ১৫ বছর বলেছে আমরা জমি দিতে পারব না। শিল্পপতিরা নিজেরাই জমি কিনুক।  রাজ্য সরকারের দায়িত্ব এটা। তবে আগে পঞ্চায়েত, পৌরসভায় অনুমতি নিয়ে বিনিয়োগ করতে হতো। এখন ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করলে কোনও পঞ্চায়েত, পৌরসভায় যেতে হবে না। প্রথম ২ বছর জল ও বিদ্যুৎ সবকিছুই দেবো। নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করুন।”

Click here to Read More
Previous Article
গড়াপেটা করে গ্রেফতার টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতানো প্লেয়ার
Next Article
দার্জিলিঙে রাস্তা তৈরিতে পাহাড় প্রমাণ দুর্নীতি তৃণমূলের! প্রমাণ দিলেন সাংসদ রাজু বিস্তা

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment