indiahood
indiahood

হেলিকপ্টার থেকে হবে গোলাপ বৃষ্টি, তারকেশ্বরের জলযাত্রীদের জন্য একাধিক ভাবনা সরকারের

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের ঐতিহ্যশালী রথযাত্রা কমিটিগুলিকে 5 লাখ টাকা করে দেওয়ার পাশাপাশি পবিত্র শ্রাবণ মাসের শ্রাবণী মেলায় (Tarakeswar) যাওয়া জল যাত্রীদের জন্য বিশেষ ভাবনা রাজ্য সরকারের (Government Of West Bengal)। সোমবার, নবান্নের সভাঘর থেকে শ্রাবণী মেলার জল যাত্রীদের জন্য বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানালেন, ওই মেলা উপলক্ষ্যে বাঁক কাঁধে করে যাওয়া জলযাত্রীদের জন্য শেঁওরাফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত সেবা কেন্দ্র তৈরি করছে সরকার। একই সাথে মেলায় যাওয়ার পথে জল যাত্রীদের উপর পুষ্প বৃষ্টিরও পরিকল্পনা রয়েছে শুভেন্দু সরকারের।

জল যাত্রীদের জন্য বিশেষ ভাবনা সরকারের

প্রত্যেক শ্রাবণ মাসেই তারকেশ্বরে আয়োজন করা হয় শ্রাবণী মেলার। এবছর সেই মেলা আরও ধুমধাম করে পালিত হবে। মেলার উদ্বোধনে যাবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী জানালেন, তারকেশ্বর ধামকে পুরোপুরি ঢেলে সাজানোর জন্য 15 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মূলত অনুদান বাবদ এই অর্থ দেওয়া হয়েছে তারকেশ্বর ধাম কর্তৃপক্ষকে।

এখানেই শেষ নয়, শ্রাবণী মেলার সময় জল যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি করারও পরিকল্পনা করছে সরকার। এছাড়াও শেঁওরাফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত 5 কিলোমিটার অন্তর অন্তর রাস্তার দু’ধারে সেবা কেন্দ্র স্থাপন করছে রাজ্য সরকার। শোনা যাচ্ছে, আবহাওয়া ঠিক থাকলে সোমবারই হেলিকপ্টার থেকে জলযাত্রীদের উপর গোলাপ ফুলের বৃষ্টি করা হতে পারে। আজ সে কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অবশ্যই পড়ুন: ৪ বছর পর উৎসশ্রী পোর্টাল খুললেও হচ্ছে না কাজ, থমকে শিক্ষক ট্রান্সফার প্রক্রিয়া

উল্লেখ্য, জল যাত্রীদের পরিষেবার জন্য রাজ্যের মূলত তিনটি মন্দির ক্ষেত্রকে বেছে নিয়েছে সরকার। এর মধ্যে তারকেশ্বর ধামের পাশাপাশি রয়েছে জলপাইগুড়ির জল্পেশ মন্দির এবং ভুটান সীমান্তবর্তী জয়ন্তী এলাকার একটি মন্দির। এই তিনটি জায়গাতেই জল যাত্রীদের জন্য বিশেষ সেবা কেন্দ্রের ব্যবস্থা করছে রাজ্য সরকার। সেখান থেকেই প্রয়োজনীয় ওষুধ, ORS পাওয়া যাবে। এছাড়াও থাকছে মেডিকেল ক্যাম্প এবং পুলিশি সহায়তার ব্যবস্থা। রাস্তায় হাঁটতে হাঁটতে কোনও জল যাত্রী ক্লান্ত হয়ে পড়লে সেখানে বিশ্রাম নেওয়ারও ব্যবস্থা রয়েছে।

Click here to Read More
Previous Article
শুধু জুটমিল নয়, এবার টার্গেট বন্ধ চা বাগান! সব খোলার নির্দেশ অর্জুন সিংয়ের
Next Article
৪ বছর পর উৎসশ্রী পোর্টাল খুললেও হচ্ছে না কাজ, থমকে শিক্ষক ট্রান্সফার প্রক্রিয়া

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment