indiahood
indiahood

হল চুক্তি, এবার ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারানোর হুঙ্কার মোহনবাগানের মিগুয়েলের

4 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েও বড় ধাক্কা খেলো ইস্টবেঙ্গল (East Bengal FC)। লাল হলুদের ঘর ভেঙে ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েলকে একেবারে ছো মেরে নিয়ে গেছিল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। এবার ইস্টবেঙ্গলের সাফল্যের অন্যতম কারিগরের সাথে দু বছরের চুক্তি সেরে ফেললো সবুজ মেরুন। গত ইন্ডিয়ান সুপার লিগে সোনার বল জয়ী এই ফুটবলার এবার মাঠ কাঁপাবেন মোহনবাগানের হয়ে। যা এখনও পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছেন না ইস্টবেঙ্গলের ভক্তরা।

মোহনবাগানের হয়ে গোল করতে মুখিয়ে মিগুয়েল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ ক্লাব বসুন্ধরা কিংসে খেলতেন মিগুয়েল। সেখান থেকেই গত সিজেনে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলের ছাদের তলায় আসেন তিনি। এরপর থেকে লাল হলুদের হয়ে গত মরসুমে 12টি ম্যাচে অংশ নিয়ে দুটি গোল করেছিলেন মিগুয়েল। এছাড়াও পাঁচটি গোল করতে ইস্টবেঙ্গল প্লেয়ারদের সাহায্য করেছিলেন তিনি। সবচেয়ে বড় কথা, গত ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বড় অবদান রয়েছে এই খেলোয়াড়ের। তাঁকেই কিনা এবার দেখতে হবে মোহনবাগানের জার্সিতে।

মাঝ মাঠে সুদক্ষ পাস দেওয়ার পাশাপাশি নিজের ক্ষমতায় গোল করতে সিদ্ধহস্ত এই ফুটবলার। ব্রাজিলে জন্ম হওয়ায় ফুটবল তাঁর রক্তে। তাইতো মোহনবাগানের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর স্ত্রীয়ের সাথে একবার আলোচনা করেই বাগানকে জানিয়ে দেন তিনি খেলবেন। অবশেষে পাকাপাকিভাবে মোহনবাগানে যুক্ত হওয়ার পর এই ব্রাজিলিয়ান ফুটবলার জানালেন, “ম্যাচ জেতা এবং চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কিছুই ভাবি না। গোল করার চাপটা নিয়েই খেলতে চাই। মোহনবাগানের মতো এত বড় দলে সুযোগ পেয়ে আমি ধন্য। সবুজ মেরুনের জার্সি গায়ে তুলতে মুখিয়ে আছি।”

অবশ্যই পড়ুন: তৃণমূলের এই এক অ্যাকাউন্টের ৪২০ কোটি টাকা তুলে নেওয়ার অধিকার আছে অভিষেকের

এদিন আসন্ন কলকাতা ডার্বি প্রসঙ্গেও কথা বলতে শোনা গেল প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলারকে। লাল হলুদের জার্সি ছেড়ে এসে মোহনবাগান শিবিরে ভিড়তেই কথা বদলে গেল মিগুয়েলের। বললেন, “ডুরান্ড কাপে ডার্বি হবে। সেখানে মোহনবাগান জিতবে। দলকে জেতাতে আমি 100 শতাংশ দেব।” এক কথায়, এতদিন ইস্টবেঙ্গলের হয়ে সাফল্য গায়ে মাখলেও এখন মোহনবাগানের হয়ে ইস্টবেঙ্গলকে গোল খাওয়াতে তৈরি নেইমারের দেশের প্লেয়ার।

Click here to Read More
Previous Article
খরচ ৩৯৫ কোটি, চার লেনের নতুন রামকৃষ্ণ সেতু পাচ্ছে আরামবাগ
Next Article
৩৬০০ কোটি টাকা বরাদ্দ, মালদা-মুর্শিদাবাদে ভাঙন রোধে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment