indiahood
indiahood

হঠাৎ মাঝ আকাশ থেকে ৩০০ ফুট নিচে পড়ল Air India-র বিমান, ছিটকে গেলেন যাত্রীরা!

5 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Flight)। এবার ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে আসার সময় হঠাৎ করেই বিমানটি 300 ফুট নিচে নেমে আসে। আর সে কারণেই ছিটকে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তাছাড়াও কয়েকজন ক্রু সদস্যও উড়ানটির আকস্মিক গতি পরিবর্তনের কারণে দূরে ছিটকে গিয়ে পড়ে আহত হয়েছেন। যে ঘটনায় ফের প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার যাত্রী নিরাপত্তা!

কেন 300 ফুট নিচে নেমে যায় বিমানটি?

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, দিল্লিগামী বিমানটি ফুকেট থেকে রওনা হওয়ার পর সেভাবে কোনও ধরনের সমস্যার সম্মুখীন হননি পাইলটরা। তবে ওই উড়ান বহুদূর চলে আসার পর মাঝ আকাশে প্রবল টার্বুলেন্স এর মধ্যে পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত এক ধাক্কায় 300 ফুট নিচে নেমে আসে। যার কারণে তীব্র আতঙ্ক দেখা দেয় বিমানের যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে, যেসব যাত্রীদের সিট বেল্ট বাধা ছিল না তাঁরা ছিটকে দূরে গিয়ে পড়েন। সেই সংখ্যাটা 10 জনের কাছাকাছি।

এখানেই শেষ নয়, হঠাৎ ফ্লাইটটি স্বাভাবিক গতিতে থাকা সত্ত্বেও অল্টিটিউড ড্রপের কারণে ছিটকে গিয়ে পড়েন 4 জন ক্রু সদস্যও। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁদের প্রত্যেকেই যথেষ্ট চোট পেয়েছেন। যদিও বিমান চালকের বিচক্ষণতা এবং চেষ্টাতেই অল্পের জন্য বড়সড় বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। এদিকে এমন ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভ্রমণ করতে একপ্রকার ভয় পাচ্ছেন অনেকেই!

অবশ্যই পড়ুন: বাঙালি হয়েও বাংলায় পাননি সম্মান! সেই অঙ্কুর হরিয়ানার হয়ে সোনা জিতে গড়লেন ইতিহাস

প্রসঙ্গত, হঠাৎ দিল্লিগামী বিমানটি মাঝ আকাশ থেকে 300 ফুট নিচে চলে আসার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন প্রত্যেক যাত্রী। যদিও পরবর্তীতে চালকরা বিমানটিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হন। জানা গিয়েছে, আকস্মিক দুর্ঘটনায় বিমানে থাকা যাত্রীদের মধ্যে যাঁরা চোট পেয়েছিলেন বর্তমানে তাঁদের শারীরিক শুশ্রূষা চলছে।

Click here to Read More
Previous Article
নেতাজিকে অপমানের জের, রবিবার শিয়ালদায় বিশাল প্রতিবাদ মিছিলের ডাক
Next Article
টিম ইন্ডিয়া ছাড়ার পরই রোহিত-বিরাটদের উদ্দেশ্যে বড় বার্তা কোচ টি দিলীপের

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment