indiahood
indiahood

ইন্দোনেশিয়াকে ইভিএম, অ্যাস্ট্রা-ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দেবে ভারত! বিরাট চুক্তি দুই দেশের

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ইন্দোনেশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার সন্ধ্যায় তিনি জাকার্তা বিমানবন্দরে অবতরণ করেন। সেখানেই দেশটির রাষ্ট্রপতি প্রাবোবো সুবিয়ান্তো তাঁকে স্বাগত জানান। তবে মঙ্গলবার জাকার্তায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানের। এমনকি বেশকিছু চুক্তিও স্বাক্ষরিত হয় (India-Indonesia Deal)। যার মধ্যে উল্লেখযোগ্য হল অ্যাস্ট্রা, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, ইভিএম সহ আরও বেশ কিছু।

ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে বিরাট চুক্তি

প্রধানমন্ত্রী মোদীর ইন্দোনেশিয়া সফরে দুই দেশের মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জানা গিয়েছে, এবার ইন্দোনেশিয়ার জন্যই বিশেষ ইভিএম তৈরি করবে ভারত। এমনকি দুই দেশ যৌথভাবে সাবাং বন্দরের উন্নয়ন করবে, যেটি মালাক্কা প্রণালির কাছে এবং ভারতের গ্রেট নিকোবর বন্দর প্রকল্প থেকে মোটামুটি ১০০ মাইল দূরে অবস্থিত। এছাড়া খনিজ পদার্থের সরবরাহ আরও বাড়াতে ভারত ইন্দোনেশিয়ায় ইস্পাত, নিকেল ও বিরল মৃত্তিকার স্থায়ী চুম্বক উৎপাদনে বিনিয়োগ করবে।

সবথেকে বড় ব্যাপার, অপারেশন সিঁদুরের সময় ভারতের ক্ষেপণাস্ত্রগুলির কৃতিত্ব গোটা পৃথিবী দেখেছে। সেই কারণেই এবার ইন্দোনেশিয়া ভারতের থেকে অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ভারত-ইন্দোনেশিয়া ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ভবিষ্যতে ইন্দোনেশিয়া ভারতের থেকে বিপুল পরিমাণ ব্রহ্মোস আমদানি করবে বলেই প্রতিরক্ষা মহল সূত্রে খবর। তবে দুই দেশের এই আলোচনায় সবথেকে বেশি গুরুত্ব পেয়েছি অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্র আমদানি করার চুক্তি।

আরও পড়ুন: নিম্নচাপের সৌজন্যে বিকেল থেকেই আবহাওয়ার ভোলবদল! বিশেষ সতর্কতা জারি এই জেলাগুলিতে

এদিকে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী করার জন্য ভারত এখন ইন্দোনেশিয়ায় বিপুল পরিমাণ বিনিয়োগ করতে চলেছে বলেই খবর। বিশেষ করে দুই দেশের সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যেতেই বদ্ধপরিকর প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি প্রাবোবো সুবিয়ান্তো। এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারত ইস্পাত থেকে শুরু করে নিকেল, বিরল মৃত্তিকা, স্থায়ী চুম্বকের স্থানীয় উৎপাদন শিল্পে বিনিয়োগ আরও বাড়াবে। এমনকি ভারত ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য ইন্দোনেশিয়াকে ব্যাটারি সরবরাহ করবে বলেই জানানো হয়েছে।

Click here to Read More
Previous Article
একই পরিবারের ১৫ জন নিচ্ছেন প্রতিবন্ধী ভাতা! মুর্শিদাবাদের তৃণমূলের নেতার কেচ্ছা ফাঁস
Next Article
মাত্র ৩৮ বছর বয়সেই প্রয়াত জাতীয় দলের প্রাক্তন প্লেয়ার, শোকের ছায়া ক্রিকেটমহলে

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment