indiahood
indiahood

ইংল্যান্ডকে হারাতে বিরাট ছক আর্জেন্টিনার! ফিফার কাছে বড় আবদার মেসিদের

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হাইভোল্টেজ লড়াই। সম্মুখ সমরে উপস্থিত হতে চলেছে আর্জেন্টিনা (Argentina) এবং ইংল্যান্ড। দীর্ঘ 21টা বছর পেরিয়ে শেষমেষ ফুটবলের মঞ্চে একে অপরের মুখ দেখবে এই দুই চির প্রতিদ্বন্দ্বী। আর ঠিক সেই ম্যাচের আগে ইংল্যান্ডকে হারাতে বিরাট ছক আর্জেন্টিনার। এক বিশেষ কারণে এবার ফিফার কাছে বড়সড় আবদার করে বসলো লিওনেল মেসির দেশ।

ইংল্যান্ডকে হারাতে ফিফার কাছে বড় আবেদন আর্জেন্টিনার

আগামী বৃহস্পতিবার, মাঝরাত সাড়ে 12টায় আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের জন্য জোর কলমে প্রস্তুতি চলছে মেসি ব্রিগেডে। তবে শুধু প্রস্তুতি নিয়েই থেমে থাকতে চাইছে না আর্জেন্টিনা। বরং ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ফিফার কাছে জার্সি বদলের দাবি জানিয়েছে তারা। আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক গ্যাস্টন এডুল এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, আর্জেন্টিনা দল ইংল্যান্ডের বিরুদ্ধে নীল জার্সি পরে খেলতে চায়। সেই মর্মেই, আকাশী সাদা জার্সি কিট বদলে নীল জার্সি পরার অনুমতি চাওয়া হয়েছে ফিফার কাছে।

কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার এই আবেদনে এখনও পর্যন্ত সবুজ সংকেত দেয়নি ফিফা। তবে অনেকেই আশা করছেন, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার এই আবেদনে সাড়া দিতে পারে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। তবে প্রশ্ন থেকে যায়, হঠাৎ কেন ঠিক ইংল্যান্ড ম্যাচের আগেই নিজেদের জার্সি বদলে ফেলতে চাইছে আর্জেন্টিনা?

আর্জেন্টিনার বিশেষ আবদারের কারণ

আর্জেন্টিনা দলের ফিফার কাছে জার্সি বদলের আবেদনের নেপথ্যে রয়েছে কাবালা বা কুসংস্কার। সাধারণত লাতিন আমেরিকার এই দেশ ম্যাচ জিততে টোটকায় বিশ্বাসী। সেটা কুসংস্কার হলেও সমস্যা নেই আর্জেন্টিনার ভক্ত এবং ফুটবলারদের। বলে রাখা প্রয়োজন, ফুটবল বিশ্বকাপের মঞ্চে আজ পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। যার মধ্যে তিনবার জিতেছে ইংল্যান্ড এবং জোড়া জয় পেয়েছে আর্জেন্টিনা।

অবশ্যই পড়ুন: কুণাল ঘোষকে জরিমানা হাইকোর্টের

মজার বিষয়, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই জয়েই নীল জার্সি পরে খেলেছিলেন আর্জেন্টিনার তৎকালীন ফুটবলারেরা। 1986 এবং 1998 এর বিশ্বকাপে নীল জার্সি পরে আর্জেন্টিনার ফুটবলারদের জয়টাকে ভাগ্যের নজেরেই দেখতে চাইছেন লাতিন আমেরিকার দেশের সমর্থক থেকে ফুটবলার সকলেই! ঠিক সে কারণেই এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নীল জার্সি গায়ে তোলাই লক্ষ্য মেসিরের। আর্জেন্টিনার সমর্থকদের অনেকেরই দাবি, দুই আসরে যেহেতু নীল জার্সিতেই জয় এসেছে ফলে এবারের ম্যাচে আকাশী সাদা জার্সি বাদ দিয়ে নীল রঙের জার্সিটাই কাজে দেবে।

Click here to Read More
Previous Article
কুণাল ঘোষকে জরিমানা হাইকোর্টের
Next Article
সুপ্রিম কোর্টে ফের কবে শুনানি ডিএ মামলার? জানা গেল সম্ভাব্য দিনক্ষণ

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment