indiahood
indiahood

ইস্টবেঙ্গল না মোহনবাগান, ডার্বি জিতবে কে? আত্মবিশ্বাস চরমে নতুন দুই কোচেরই

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা ফুটবল বিশ্বকাপ (Football) আপাতত অতীত। আর্জেন্টিনা বনাম স্পেনের ম্যাচ দিয়েই শেষ হয়েছে এবারের এই প্রতিযোগিতা। শহরের ফুটবল ভক্তরা ফিরেছেন নিত্যনৈমিত্তিক রুটিনে। এদিকে মন ভাল করে দিতে শুরু হয়েছে এই মরসুমের প্রথম ডুরান্ড কাপ। আজ, বিকেলেই যুবভারতী ক্রীড়াঙ্গনে একে অপরের মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্ধী, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল (Kolkata Derby)। এখন প্রশ্ন, সেই ম্যাচে জিতবে কোন দল? শহরের দুই ঐতিহ্যবাহী দলের লড়াই নিয়ে আত্মবিশ্বাসী দুদলের নতুন প্রধান কোচই ।

দুদলের কোচের আজ অগ্নিপরীক্ষা!

ডুরান্ড কাপের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার বিকেল পাঁচটায়, যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হবে কলকাতা ডার্বি। যা নিয়ে উন্মাদনা তুঙ্গে ফুটবল ভক্তদের। তবে মজার বিষয়, এই প্রথমবারের মতো ফুটবলারদের বদলে দুই দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দুই কোচকে নিয়েই চলছে ব্যাপক চর্চা। একদিকে রয়েছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। অন্যদিকে রয়েছেন মোহনবাগানের প্যানাজিওটিস দিলমপেরিস।

দুই মহারথীর মধ্যে ইস্টবেঙ্গলের নতুন কোচ হাবাস অবশ্য কলকাতার মাটির গন্ধ চেনেন। এর আগে মোহনবাগানকে সফল দল হিসেবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। আজ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের লড়াই আসলে এই দুই নতুন কোচের মস্তিষ্ক যুদ্ধ। ঠিক তার আগেই আত্মবিশ্বাসী সুর শোনা গেল ইস্টবেঙ্গলের নতুন কোচের গলায়।

লাল হলুদের প্রধান কোচ বললেন, তাঁরা দেশের ফুটবলারদের উপর পূর্ণ ভরসা রাখছে। তারকা কোচের কথায়, “আমাদের ফুটবলাররা নিজেদের সেরাটা উজাড় করে দিতে সব রকম চেষ্টা করছে। মনে রাখতে হবে, এটা কিন্তু ISL নয়, সম্পূর্ণ আলাদা একটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের আলাদা আলাদা দুটি দিক আছে, একটি ট্যাকটিকাল এবং অপরটি মেন্টাল। আমরা দুই দিক নিয়েই কাজ করছি।”

একটা দীর্ঘ সময় মোহনবাগানের দায়িত্ব পালন করেছেন হাবাস। এবার সেই দলের বিরুদ্ধেই দল নিয়ে খেলাতে হবে, বিষয়টা কতটা কঠিন? এমন প্রশ্নের উত্তরে ইস্টবেঙ্গলের নতুন হেডস্যার বললেন, “আমি অতীত নিয়ে খুব একটা ভাবি না। মোহনবাগানের অসংখ্য ফুটবল ভক্ত আমাকে ভালবাসা দিয়েছে, সেটা আমি গ্রহণ করেছি। তবে এখন সেসব অতীত। আমার মধ্যে একটুও আবেগ নেই। এটা পেশাদার ফুটবল।”

অবশ্যই পড়ুন: ফুটবল ভক্তদের জন্য চরম সুখবর, কলকাতায় খেলতে আসছে ব্রাজিল! কবে?

অন্যদিকে লাল হলুদের বিরুদ্ধে মাঠে নামার আগে মোহনবাগানের নতুন কোচও বেশ আত্মবিশ্বাসী। বাগানের নতুন হেডস্যার বললেন, “আমি আমার ফুটবলারদের উপর ভরসা রাখছি। মাত্র দু-তিন দিনের মধ্যেই ডার্বি খেলাটা কঠিন, কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা প্রত্যেকেই জানি ডার্বি কতটা গুরুত্বপূর্ণ। ভেবে ভাল লাগছে প্লেয়াররা গোটা পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে মাঠে নামছে। আশা রাখছি আমরা জিতে মাঠ ছাড়ব।” সবমিলিয়ে বলাই যায়, ডার্বির আগে একে অপরকে নাস্তানাবুদ করতে তৈরি দু’দলের কোচই। এখন দেখার শনিবারের শেষ হাসি কে হাসে।

Click here to Read More
Previous Article
ঋতুস্রাবের জেরে পা বেয়ে গড়াচ্ছে রক্ত, তবু থামেননি!
Next Article
ককরোচ পার্টির বিক্ষোভ-হিংসার প্রতিবাদে এবার তিরঙ্গা যাত্রার ডাক বিজেপির

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment