indiahood
indiahood

ইয়েমেন উপকূলে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হল ভারতীয় জাহাজ, ছিলেন ১৪ জন নাবিক

4 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের আক্রান্ত ভারতীয় জাহাজ (Attack On Indian Ship)। এবার ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে ভারতের বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অভিযোগ উঠেছে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, অতর্কিতে হামলা চালানোয় লোহিত সাগরে ডুবে যায় ভারতের এমএসভি ফয়েজ নূরে অলিয়া নামক বাণিজ্যিক জাহাজটি। ঠিক ওই সময় ভারতীয় জাহাজটিতে অন্তত 14 জন নাবিক ছিলেন। জাহাজ ডুবে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ইয়েমেন কোস্ট গার্ড। আর এই গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

ভারতীয় জাহাজে হামলার তীব্র নিন্দা বিদেশ মন্ত্রকের

বিগত দিনগুলিতে বারবার হরমুজ প্রণালীতে আক্রান্ত হয়েছে ভারতীয় জাহাজ। এবার লোহিত সাগরেও ভারতীয় জাহাজে হামলার ঘটনা ঘটছে। তাতে যথেষ্ট অসন্তুষ্ট ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক। ইয়েমেন উপকূল সংলগ্ন অঞ্চলে ভারতীয় জাহাজে হওয়া হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাহাজটিতে 14 জনের মধ্যে 13 জনই ছিলেন ভারতীয় নাবিক।

এদিকে ভারতের কেন্দ্রীয় বন্দর ও পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল X হ্যান্ডেলে জানিয়েছেন, ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে এমএসভি ফয়েজ নূরে অলিয়া নামক ভারতীয় জাহাজে অতর্কিত হামলা হয়েছে। তাদের সমুদ্রে ডুবে যায় জাহাজটি। জাহাজটিতে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। তবে খুশির খবর, জাহাজের 14 জন নাবিককেই উদ্ধার করেছে ইয়েমেন কোস্ট গার্ড। বর্তমানে তাঁরা মোখা বন্দরে রয়েছেন। ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: এই নিয়ে চারজন! কমনওয়েলথ গেমসে খেলতে গিয়ে নিখোঁজ পাকিস্তানি বক্সার, ঘনাচ্ছে রহস্য

এদিন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “লোহিত সাগরের ওই অঞ্চলে বারবার বাণিজ্যিক জাহাজের উপর হামলা হচ্ছে। ওই এলাকাটিতে ক্রমাগত নিশানা করা হচ্ছে জাহাজগুলিকে। এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আইন মেনে আন্তর্জাতিক জলপথে অবাধ এবং বাধাহীন নৌ চলাচল ও বাণিজ্য দ্রুত পুনরুদ্ধার করতে হবে।” নয়া দিল্লির তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই ধরনের ঘটনা একেবারেই মেনে নেওয়া হবে না। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস ক্রমাগত ইয়েমেন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে। একই সাথে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে সব রকম পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Click here to Read More
Previous Article
“চলতি মাসের ১৫ তারিখের পর…” অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় খবর
Next Article
‘শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলতে চাই!’ টালা ব্রিজে ল্যাম্পপোস্টে উঠে যুবকের হুলুস্থুল কাণ্ড

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment