indiahood
indiahood

জিরামজি প্রকল্পে আরও ৫০ দিন বাড়তি কাজ! নবান্ন থেকে বড় ঘোষণা

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের নতুন সরকার এমনিতেই ১০০ দিনের কাজের মেয়াদ বাড়িয়ে ১২৫ দিন করেছে। এবার সেই মেয়াদ আরও ৫০ দিন বাড়ালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তবে সেক্ষেত্রে একটি ‘কিন্তু’ রয়েছে। এদিন নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মন্ডল সহ আরও অন্যান্য মন্ত্রীরা। উক্ত বৈঠকে আবাস যোজনা থেকে শুরু করে জিরামজি (G Ram G Scheme) সহ একাধিক প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। সেখানেই এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন মন্ত্রী।

মেয়াদ বাড়ছে জিরামজি প্রকল্পের?

আসলে এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান যে, এল নিনো বা প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতির ক্ষেত্রে ১২৫ দিনের কাজ প্রয়োজন হলে আরও ৫০ দিন বাড়ানো হবে। এতে শ্রমিকদের সংকট দূর হবে। এমনকি ২ কোটি ৫৬ লক্ষ জব কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন শিবরাজ সিং চৌহান। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে, নবান্নে কৃষিমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সবটাই ইতিবাচক। দার্জিলিং, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার এবং পুরুলিয়ায় প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প চালু করা হবে। ১২৫ দিনের কাজ পাবে প্রায় আড়াই কোটি মানুষ। আর আবাস যোজনায় ১ লক্ষ বাড়ি তৈরি টাকাও দিয়েছে কেন্দ্র। তার ভেরিফিকেশনের সময় বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

এদিকে তৃণমূল জমানায় ঘটে যাওয়া একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এদিন সরব হয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি সরাসরি তৃণমূল সরকারকে নিশানা করে বলেছেন, কেন্দ্র সরকার আগেও টাকা দিয়েছে। কিন্তু রাজ্যের নেতাদের দুর্নীতির কারণে সেই টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি। মানুষ বঞ্চিত থেকেছে। তবে এখন থেকে আর তা হবে না।

আরও পড়ুন: সিভিকদের পর এবার অঙ্গনওয়াড়ি, আশাকর্মীদেরও ঝাড়াই-বাছাই? জানুন

যদিও তৎকালীন সময়ে মমতার সরকার একাধিকবার অভিযোগ তুলেছিল যে, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবেই টাকা আটকে রেখেছে। সেই কারণে আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। যদিও পরে আবাস যোজনার নাম পরিবর্তন করে করা হয় বাংলার বাড়ি প্রকল্প, এবং রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকেই সেই প্রকল্প চালায়। তবে কৃষিমন্ত্রী এদিন বলেন, গত মার্চ মাস পর্যন্ত হাইওয়ে, মেট্রো, রেল ইত্যাদি পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাংলায় মোট ৮২ হাজার ৪৯২ কোটি টাকার কাজ শুরু হয়েছিল। আর সেখানেও তৃণমূলের দুর্নীতি বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে এবার রাজ্যে ডবল ইঞ্জিন সরকার। সেই বাধা আর রইল না। পরিস্থিতি বিবেচনা করে জিরামজি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিন কাজ দেওয়া হবে।

Click here to Read More
Previous Article
শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের জন্য কুলার, বেড, উন্নত চিকিৎসা! বিরাট আয়োজন সরকারের
Next Article
ভারতে তৈরি গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বে! রপ্তানিতে ভাঙল সর্বকালের রেকর্ড

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment