indiahood
indiahood

জনগণনার সেলফ এনুমারেশনে দিতে হবে ৩৩ রকম তথ্য, কী কী প্রশ্ন থাকবে? জানুন

6 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: এই প্রথমবার ডিজিটাল ভাবে জনগণনা (Digital Census) চলছে। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে করা যাবে সেলফ এনুমারেশন ফর্ম পূরণ। প্রত্যেকটি জেলার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এমনকি নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই ফর্ম পূরণ করেছেন। তবে জনগণনার এই ফর্মে জানাতে হচ্ছে ৩৩টি তথ্য। কী কী? ফর্ম পূরণ করার আগে অবশ্যই জেনে নিন।

জনগণনার ফর্মে কী কী তথ্য দিতে হচ্ছে?

অনলাইনে ফর্ম খোলার পরেই প্রথমে পরিবারের প্রধান কে সেই তথ্য ইনপুট করতে হবে। এরপর পরিবারের প্রধানের মোবাইল নম্বর বসাতে হবে। তারপর ক্যাপচা কোড ইনপুট করে ওটিপি অপশনে ক্লিক করে ফোনে আসা ওটিপি বসাতে হবে। তারপরেই আপনার সামনে খুলবে আসল ফর্ম। আর এখানেই একেবারে ৩৩ টি তথ্য জানতে চাওয়া হচ্ছে। প্রথমত পরিবারের কর্তা অর্থাৎ প্রধান পুরুষ নাকি মহিলা সেই তথ্য দিতে হবে। দ্বিতীয়ত পরিবারটি কোন সম্প্রদায়ের তা বসাতে হবে। সেক্ষেত্রে তপশিলি জাতি কিংবা তপশিলি উপজাতি, ওবিসি বা সাধারণ ইনপুট করতে পারেন।

এরপর পরিবারের বাকি সদস্যদের নাম বসাতে হবে। এমনকি তারা প্রত্যেকেই বিবাহিত নাকি অবিবাহিত সেই তথ্য ইনপুট করতে হবে। বাড়ি কার নামে রয়েছে তা বসাতে হবে। এরপর বাড়িতে কটি ঘর রয়েছে, মেঝে এবং ছাদের অবস্থা কেমন, বিদ্যুৎ সংযোগ রয়েছে কিনা তা ইনপুট করতে হবে। এছাড়া বাড়িতে শৌচাগার রয়েছে কিনা তাও লিখতে হবে। জল কিংবা বর্জ্য পদার্থ নির্গমনের ব্যবস্থা রয়েছে কিনা তা বসাতে হবে। এছাড়াও রান্নার জন্য বাড়িতে এলপিজি কিংবা পিএনজি সংযোগ রয়েছে কিনা সেই তথ্য দিতে হবে।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডার না ঢুকলেই এই নম্বরে করুন ফোন, সঙ্গে সঙ্গে মিলবে সমাধান

তবে এখানেই শেষ হচ্ছে না। জনগণনার ফর্মে বসানো লাগবে আপনার বাড়িতে টিভি, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট সংযোগ, টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি রয়েছে কিনা। এমনকি তা কটি করে রয়েছে তাও বসাতে হবে। এরপর পরিবারের সদস্যদের সাইকেল, বাইক, স্কুটার কিংবা গাড়ি রয়েছে কিনা তা বসাতে হবে। থাকলে কটি রয়েছে তাও লিখতে হবে। এমনকি পরিবারটি রেশনের সুবিধা বা অন্যান্য সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের সুবিধা নেয় কিনা তা বসাতে হবে। সবথেকে বড় ব্যাপার, এখানে সমস্ত তথ্য সঠিক বসানো বাধ্যতামূলক। আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে ফর্ম পূরণ। তারপর বাড়ি বাড়ি আধিকারিকরা এসে তথ্য যাচাই করবে।

Click here to Read More
Previous Article
অভিষেকের সেবাশ্রয়ের সঙ্গে কেরল লবির যোগ! প্রমাণ জমা দেওয়ার জন্য দিল্লি যাবেন ঋতব্রত
Next Article
বাংলাদেশি, পাকিস্তানিদের তাড়িয়ে হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবি, জনরোষে উত্তাল নেপাল!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment