indiahood
indiahood

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, ১০ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

1 month ago

সহেলি মিত্র, কলকাতা: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা (Venezuela Earthquake)। মাত্র ৪০ সেকেন্ডে এত পরিমাণে ভূমিকম্প হয়েছে যে যার প্রভাবে এখনো অবধি ১০ হাজার মানুষের মৃত্যুর খবর মিলেছে। চারিদিকে শুধু ধ্বংসস্তুপ আর ধ্বংসস্তুপ।ভেনিজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মানুষের মধ্যে ভয়ের পরিবেশ বিরাজ করছে।

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS) সতর্ক করেছে যে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। সূত্রের খবর, ভেনিজুয়েলার প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১ এবং এর কেন্দ্রস্থল ছিল দেশটির ক্যারিবিয়ান উপকূলের মোরোন এলাকার পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা প্রায় ২২ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। এর কিছুক্ষণ পরেই আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়, যার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে ৭.২ ও দ্বিতীয় ৭.৫ মাত্রার ভূমিকম্পে পুরো অঞ্চলটি কেঁপে ওঠে।

১০ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

এমনকি প্রায় ১,৭০০ কিলোমিটার দূরে অবস্থিত ব্রাজিলের আমাজনাসের মতো শহরগুলো থেকেও বাড়ি খালি করতে হয়েছিল। বুধবার গভীর রাতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ জানান, তিনি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ভূমিকম্পের তিন ঘণ্টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ না দেওয়ায় এবং ওই সময়ে সরকার কর্তৃক কোনো হতাহতের খবর না দেওয়ায় সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ তীব্র হয়েছে। এদিকে এই ভূমিকম্পের জেরে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭.১ বলে জানালেও, পরে তা সংশোধন করে ৭.২ করে। এর কেন্দ্রস্থল ছিল ক্যারিবীয় উপকূলের শহর মোরোনের পশ্চিমে, কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ২২ কিলোমিটার। ইউএসজিএস জানিয়েছে, ঠিক এক মিনিট পরেই ৭.৫ মাত্রার আরও বড় একটি ভূমিকম্প হয়। দ্বিতীয় ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং এর কেন্দ্রস্থল ছিল মোরনের ১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের জেরে একদম ধুলোয় মিশে গিয়েছে মানুষের ঘর বাড়ি, স্কুল, রেস্তোরাঁ, অফিস ইত্যাদি। স্বজন হারানোর কান্নায় ভেঙে পড়েছেন মানুষ।

Click here to Read More
Previous Article
চিন থেকে ২৪টি J-10CE যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ! চিন্তা বাড়বে ভারতের?
Next Article
ইতালিতে ভারতকে গালিগালাজ করা বাংলাদেশি ওয়েটারকে উচিৎ শিক্ষা, ভাইরাল ভিডিও

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment