indiahood
indiahood

কারা লিক করল NEET-র পেপার? CBI-র চার্জশিটে নাম উঠতেই চক্ষু চড়কগাছ

2 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশজুড়ে নিটের প্রশ্ন ফাঁস (NEET Paper Leak) মামলায় এবার 94 পাতার চার্জশিট পেশ করল CBI। সেখানেই প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত ন্যাশনাল টেস্টিং এজেন্সির কয়েকজন আধিকারিকের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। কীভাবে তাঁরা দিনের পর দিন প্রশ্ন ফাঁস করতেন, কোন পদ্ধতি অবলম্বন করে সকলের চোখ ফাঁকি দিয়ে কাজ করতেন সেই সব তথ্য চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। জানা যাচ্ছে, সব মিলিয়ে মোট 13 জন আধিকারিকের উল্লেখ করা হয়েছে চার্জশিটে।

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিল CBI

ANI-র রিপোর্ট অনুযায়ী, CBI আদালতে চার্জশিট পেশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সির 3 জন আধিকারিকের নাম একেবারে সরাসরি উল্লেখ করেছে। সেই তালিকায় রয়েছেন রয়াসন বিভাগের বিশেষজ্ঞ পিভি কুলকর্ণী, পদার্থবিদ্যা বিভাগের বিশেষজ্ঞ মনীষা হাভালদার এবং উদ্ভিদবিদ্যা বিষয়ের বিশেষজ্ঞ মণীশ মান্ধারে। যদিও তাঁরা প্রত্যেকেই বর্তমানে জেলে। জানা গিয়েছে, NTA এর যে দলের হাতে নিট পরীক্ষার প্রশ্ন তৈরির দায়িত্ব ছিল সেই দলেই ছিলেন এই তিনজন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, নিট পরীক্ষার প্রশ্ন চূড়ান্ত হয়ে গেলে এরাই সেইসব প্রশ্ন মুখস্ত করে পরে ছোট ছোট চিরকুটে লিখে রাখতেন। পরবর্তীতে NCRT-র যেসব বইতে ওই প্রশ্নের উত্তর রয়েছে সেইসব উত্তর দাগ দিয়ে রাখতেন তাঁরাই। এরপর প্রশ্ন লেখা চিরকুট এবং উত্তর চিহ্নিত করে দেওয়া বইগুলি মিডিলম্যানদের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হতো নির্দিষ্ট পড়ুয়াদের কাছে। খোঁজখবর নিয়ে জানা গেল, নির্দিষ্ট কয়েকটি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ ছিল এই তিন আধিকারিকের। হাতে হাতে অর্থাৎ অফলাইন মাধ্যমে সেইসব কোচিং সেন্টারে পৌঁছে যেত প্রশ্নের চিরকুট।

অবশ্যই পড়ুন: এ মাসেই শুরু এশিয়া কাপ, ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, দেখুন ম্যাচের তারিখ

CBI আধিকারিকরা জানিয়েছেন, ডিজিটাল মাধ্যমে যাতে কোনও প্রমাণ থেকে না যায় সেজন্যই অফলাইন মাধ্যমে হাতে হাতে এইসব চিরকুট বিলি করতেন ওই তিন আধিকারিক। এমনকি কিছু ইনস্টিটিউট বা কোচিং সেন্টারের সাফল্যের নেপথ্যেও হাত রয়েছে এদের। 94 পৃষ্ঠার চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই তিন আধিকারিকের নাম উল্লেখ করা সাথে সাথে একাধিক সহায়তা কর্মী ও মিডিলম্যানেদেরও উল্লেখ রয়েছে। সবমিলিয়ে, ভারতীয় ন্যায় সংহিতা, দুর্নীতি দমন সহ একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগে 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে CBI।

Click here to Read More
Previous Article
শনিবার বেলা ১ টা পর্যন্ত হবে স্কুল, বিরাট ঘোষণা বিহার সরকারের
Next Article
বাড়ছে হাওড়া-কলকাতা পুরসভার ওয়ার্ড, প্রকাশিত হল পুনর্বিন্যাসের খসড়া তালিকা

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment