indiahood
indiahood

অল্পের জন্য রক্ষা! বীরভূমে টাওয়ারের কান ঘেঁষে উড়ে গেল বিমান, দেখুন সেই ভিডিও

1 hour ago

প্রীতি পোদ্দার, কলকাতা: বীরভূমের (Birbhum) আকাশে বিমানের ভয়ংকর গতিবিধির সাক্ষী থাকল স্থানীয়রা। রীতিমত মোবাইল টাওয়ারের কান ঘেঁষে বেরিয়ে গেল বিমান (Airplane), একটুর জন্য রক্ষা পেল বিমান যাত্রীরা। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট হতেই তুমুল শোরগোল শুরু হয়েছে। বিগত কয়েক মাসে একাধিক বিমান দুর্ঘটনার খবর উঠে এসেছে জনসমক্ষে। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে রীতিমত চিন্তায় পড়েছে নেটিজেনরা।

বীরভূমের আকাশে বিমানের অদ্ভুত গতিবিধি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বীরভূমের পাড়ুই এলাকার আকাশে একটি বিমানকে অদ্ভুতভাবে চলাচল করতে দেখা যাচ্ছে। বিমানের গতিবিধি এমন অস্বাভাবিক ছিল যে একটি টাওয়ারের গা দিয়ে এমন ভাবে ঘেঁষে বেরিয়ে গেল যে আরেকটু উনিশ বিশ হলেই বড়সড় দুর্ঘটনা ঘটত। এদিকে আকাশে এইরূপ দৃশ্য দেখে রীতিমত আঁতকে উঠেছে স্থানীয়রা। যদিও পরবর্তীতে ঠিকভাবেই আকাশে বিমান চলাচল করছিল। এদিকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই সকলের প্রশ্ন কেন বিমানটি ওইভাবে আকাশে অস্বাভাবিক গতিতে এগোচ্ছিল। তবে অনেকের ধারণা হয়তো মাঝপথে কোনো প্রযুক্তিগত সমস্যা হতে পারে।

ভাইরাল ভিডিও নিয়ে ছড়াচ্ছে ভয়

যদিও ভাইরাল ভিডিওতে বিমানের যান্ত্রিক ত্রুটি নিয়ে এখনও বিমান কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য প্রকাশ করা হয়নি। তাই আপাতত ভাইরাল ভিডিও দেখে বিমানে কোনও সমস্যা হয়েছিল কিনা এমনটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অন্যদিকে গত রবিবার, বেলা সাড়ে ১২টা নাগাদ পুণের বারামতী বিমানঘাঁটির কাছে রানওয়েতে অবতরণের সময় এক বেসরকারি সংস্থার একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছিল। এমনকি গত জানুয়ারি মাসেও ওই স্থানে আরও একটি দুর্ঘটনা ঘটেছিল, আর তাতেই মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ দুই পাইলট, বিমানকর্মী ও অজিতের দেহরক্ষীর।

আরও পড়ুন: উড়ানের আগেই বিপত্তি, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি

উল্লেখ্য, গত ১৩ মে-ও বারামতি এয়ারস্ট্রিপের কাছে অন্য একটি বেসরকারি সংস্থার প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। এয়ারস্ট্রিপ সংলগ্ন গোজুবাভি গ্রামের কাছে ঘটনাটি ঘটেছিল। যদিও ওই বিমানে একজনই ছিলেন। সৌভাগ্যবশত দুর্ঘটনার সময় সেই প্রশিক্ষণরত পাইলট নিরাপদে বেরিয়েও এসেছিলেন। তাই স্বাভাবিকভাবেই বর্তমানে বিমান যাত্রা নিয়ে বেশ উদ্বিগ্ন দেশবাসী।

Click here to Read More
Previous Article
বাংলায় এই দিন থেকে আয়ুষ্মান ভারত চালু, মিলবে স্বাস্থ্যসাথীর ফ্রি চিকিৎসাও
Next Article
“জিহাদীদের সমর্থন করছেন” চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি কর্মী

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment