indiahood
indiahood

খড়গপুর ডিভিশনে টানা দু’সপ্তাহ বাতিল ২০ জোড়া মেমু ও এক্সপ্রেস ট্রেন

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বাতিল একগুচ্ছ ট্রেন (Indian Railways)! এবার দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের (Kharagpur  Rail Division) নারায়ণগড়-ভদ্রক তৃতীয় লাইন সম্প্রসারণের কাজ চলার ফলে এই অংশে আগামী 29 জুলাই থেকে পরের মাস অর্থাৎ আগস্টের 12 তারিখ পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ মেমু এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। একই সাথে বেশ কিছু ট্রেন ঘুর পথে গন্তব্যে পৌঁছবে। সেই মর্মে, ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশিকা জারি করে দিয়েছে রেল। শোনা যাচ্ছে, নারায়ণগড়-ভদ্রকের তৃতীয় লাইনের কাজের পাশাপাশি বালেশ্বর স্টেশন ইয়ার্ডে রিমডেলিংয়েরও কাজ চলছে।

টানা দু’সপ্তাহ বাতিল একগুচ্ছ ট্রেন

গতকাল অর্থাৎ বুধবার, দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, 29 জুলাই থেকে আগামী 12 আগস্ট পর্যন্ত একেবারে দু সপ্তাহ বাতিল থাকবে 20 জোড়া এক্সপ্রেস ও মেমু লোকাল। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, বাতিল হয়ে যাওয়া ট্রেনগুলির তালিকায় রয়েছে, বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর 68051/68052 মেমু, খড়্গপুর-ভদ্রক-খড়্গপুর 68049/68050 মেমু।

এছাড়াও বাতিল করা হয়েছে বালেশ্বর-ভুবনেশ্বর-বালেশ্বর 68407/68408 মেমু, খড়্গপুর-বালেশ্বর-খড়্গপুর 68021/68022 মেমু লোকাল সহ হাওড়া-ভিল্লিপুরম-হাওড়া 22603/22604 এক্সপ্রেস, হাওড়া থেকে পুরী আবার পুরি থেকে হাওড়া 12821/12822, 12703/12704 হাওড়া-সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস। এছাড়াও 29 জুলাই থেকে রেলের বিশেষ কাজের জন্য একাধিক ট্রেনকে ঘুর পথে গন্তব্যে পৌঁছতে হবে।

অবশ্যই পড়ুন: মেসি থাকলেও বাদ রোনাল্ডো, বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করল FIFA, তালিকায় কারা?

জানা যাচ্ছে, নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে আনন্দবিহার-পুরী নীলাচল এক্সপ্রেসের মতো বেশকিছু এক্সপ্রেস ট্রেনের গন্তব্য পথ সংক্ষিপ্ত এবং কিছু ট্রেনকে একেবারে ঘুর পথে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।  সব মিলিয়ে বলাই যায়, খড়গপুর ডিভিশনে ফের রেলের কাজের জন্য ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের।

Click here to Read More
Previous Article
ভারতের বাজারে লঞ্চ হচ্ছে না OnePlus 16, জানুন কারণ
Next Article
‘পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা, এদের পাশে …’ NEET আন্দোলনকারীদের কটাক্ষ দিলীপের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment