indiahood
indiahood

কলকাতায় শিক্ষক বদলির প্রক্রিয়া শুরু আজ থেকেই, জারি নতুন নির্দেশিকা

1 week ago

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ আলোচনার পর অবশেষে শূন্য পড়ুয়া স্কুল থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলি (Teacher And Non Teaching Staff Transfer) প্রক্রিয়া শুরু হল কলকাতায়। অনেকদিন ধরেই আলোচনা চলছিল যে শূন্য পড়ুয়া স্কুলগুলোর থেকে শিক্ষক শিক্ষিকাদের অন্য স্কুলে স্থানান্তর করা হবে, কিন্তু একাধিক কারণে সেই প্রক্রিয়া প্রথমে শুরু হচ্ছিল না, অবশেষে কলকাতার (Kolkata) শূন্য পড়ুয়া স্কুলগুলো থেকেই শুরু হল শিক্ষক স্থানন্তকরণ প্রক্রিয়া।

কলকাতায় শুরু হল শিক্ষক স্থানান্তরকরণ প্রক্রিয়া

স্কুল শিক্ষা দফতরের তরফে সম্প্রতি স্পষ্ট জানানো হয়েছিল যে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রক্রিয়ায় যেই স্কুলগুলিতে পড়ুয়া নেই কিন্তু শিক্ষক বেশি রয়েছে, সেখান থেকে শিক্ষক-কর্মীদের কম শিক্ষক থাকা স্কুলে স্থানান্তর করা হবে। কিছুদিনের মধ্যেই উচ্চ PTR-যুক্ত স্কুলগুলির তালিকা প্রকাশ করা হবে এবং উদ্বৃত্ত শিক্ষকরা নিজেদের পছন্দ অনুযায়ী তিনটি স্কুলের বিকল্প জানাতে পারবেন। কিন্তু নির্ধারিত সময়ে সিদ্ধান্ত না নিলে বা শূন্যপদ না থাকলে, প্রশাসনিক প্রয়োজনে যে কোনও শিক্ষক-সংকটের স্কুলে বদলি বাধ্যতামূলকভাবে করা হবে। আজ থেকেই এই প্রক্রিয়া শুরু করা হচ্ছে কলকাতায়। নির্দেশিকা জারি করেছেন কলকাতা জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক।

পুরনো শিক্ষকরাই প্রথমে বদলির আওতায় আসবেন

জানা গিয়েছে, জেলা স্তরে মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এবং প্রাথমিক স্কুলের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল শিক্ষক-সংকট থাকা স্কুলের তালিকা প্রকাশ করবে। যেসব স্কুলে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক রয়েছেন, সেখানে বর্তমান স্কুলে যাঁরা বেশি দিন ধরে কর্মরত, তাঁদেরই আগে বদলি করা হবে। অর্থাৎ, সেই স্কুলের পুরনো শিক্ষকরাই বদলির আওতায় আসবেন। মাধ্যমিক স্তরে বিষয়ভিত্তিক শিক্ষক হিসাবেও এই মূল্যায়ন হবে। অন্যদিকে, প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষকরা এই তালিকায় থাকতে পারেন। কিন্তু প্রধান শিক্ষককে এই তালিকায় ধরা হবে না। এর জেরে রাজ্যের সরকারি স্কুলগুলিকে শিক্ষার হাল ফেরানো যেতে পারে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন: মাওবাদী বিরোধী অভিযানে বড় সাফল্য, অবশেষে গ্রেপ্তার শেষ পলিটব্যুরো সদস্য মিসির বেসরা

একই সঙ্গে, SOP-এ বলা হয়েছে, যদি কোনও ছাত্রহীন স্কুল থেকে সমস্ত শিক্ষক ও কর্মীকে অন্যত্র বদলি করা হয়, তাহলে ওই স্কুলের বিল্ডিং ও সম্পত্তির দায়িত্ব সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টর অব স্কুলস সাময়িকভাবে গ্রহণ করবেন। এবং তিনি স্কুলের সম্পদের হিসাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

Click here to Read More
Previous Article
তথ্য কমিশনের সদস্যপদ ছাড়লেন তৃণমূল সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার!
Next Article
তেজস্বী যাদবের বড় প্রতিশ্রুতি

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment