indiahood
indiahood

করাচী যাওয়ার পথে উধাও পাকিস্তানের বিমান! হাইজ্যাক নাকি অন্যকিছু?

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ মাঝ আকাশ থেকে উধাও হয়ে গেল পাকিস্তানের করাচিগামী একটি কার্গো বিমান (Pakistan Cargo Airplane)। আর সেই খবর প্রকাশ্যে আসতেই বিমানটির খোঁজ শুরু করে দিয়েছে ইসলামাবাদ প্রশাসন। এ প্রসঙ্গে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, দেশের একাধিক সরকারি সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে বিমানটির খোঁজ চালাচ্ছে। তবে ওই বিমানে ঠিক কতজন যাত্রী ছিলেন সেই সংক্রান্ত কোনোও তথ্য পাওয়া যায়নি।

হঠাৎ কীভাবে উধাও হয়ে গেল বিমানটি?

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত 9টা 15 এর পরপরই করাচির উদ্দেশ্যে উড়ে আসার সময় বিমানটি নেভিগেশন সিস্টেমে বেশ কিছু সমস্যা দেখা দেয়। তড়িঘড়ি বিমানের পাইলট এবং কোপাইলটের তরফ থেকে সেই সমস্যার কথা জানানো হয়েছিল। তৎক্ষণাৎ কন্ট্রোল রুম থেকে চালককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হলেও কয়েক মিনিটের মধ্যেই ওই বিমানের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওই বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো বিমানটির সাথে যেই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল সেই সময় বিমানটি করাচি থেকে অন্তত 287 কিলোমিটার দূরে ছিল। রাডার মারফত পাওয়া তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই বিমানটি ক্রমশ দ্রুত গতিতে নিচের দিকে নামতে শুরু করে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা Flightradar24 জানিয়েছে, বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার একেবারে অন্তিম মুহূর্তে ওই বিমানের গতিবেদি অত্যন্ত অস্বাভাবিক ছিল। প্রথম এক মিনিটের মধ্যে বিমানটি 5,000 ফুট নিচে নেমে এসেছিল।

আরও পড়ুনঃ ১৫ বছরের বেশি বয়সের গাড়ি আর চলবে না? মুখ্যমন্ত্রীর বয়ানে জল্পনা

ওই সংস্থার তরফে এও জানানো হয়েছে, প্রথম মিনিটে 5,000 ফুট নিচে নেমে যাওয়ার পর তৎক্ষণাৎ সেখান থেকে আবার 6,000 ফুট উপরে উঠে যায় বিমানটি। এরপরই দেখা গেল বিমানটি ওই অবস্থা থেকে 36,550 উচ্চতা থেকে একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে নিচে নামতে থাকছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই কার্গো বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত 1,100 ফুট উচ্চতায় ছিল। শুধু তাই নয়, প্রতি মিনিটে 22,700 ফুটের বেশি নিচে নেমে যাচ্ছিল। বিশেষজ্ঞ মহলের দাবি, বিমানটির এমন অবস্থা একেবারেই স্বাভাবিক পরিস্থিতির ইঙ্গিত দেয় না। বর্তমানে বোয়িং 737-400 বিমানটির খোঁজে সমুদ্র এবং আকাশ পথ উভয় ক্ষেত্রেই জোড় কদমে চলছে তল্লাশি। আশঙ্কা, আরব সাগরেই তলিয়ে গিয়েছে বিমানটি!

Click here to Read More
Previous Article
১৫ বছরের বেশি বয়সের গাড়ি আর চলবে না? মুখ্যমন্ত্রীর বয়ানে জল্পনা
Next Article
India Hood Bangla

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment