indiahood
indiahood

LIC-র বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করছে কেন্দ্র, আসবে ৩১,০০০ কোটি টাকা

4 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার জনপ্রিয় বীমা সংস্থা এলআইসি থেকে নিজেদের অংশীদারিত্ব কমাচ্ছে কেন্দ্র সরকার। জানা গিয়েছে, ভারতীয় জীবন বীমা সংস্থায় নিজেদের ৬.৫ শতাংশ শেয়ার (LIC Share) এবার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনকি প্রতিটি শেয়ারের দাম রাখা হয়েছে ৩৮২ টাকা করে। ফলে শেয়ার বিক্রি করে মোট কেন্দ্রের কোষাগারে ঢুকবে ৩১ হাজার কোটি টাকা। তবে এক্ষেত্রে বলে দিই, এই শেয়ার বিক্রির প্রক্রিয়া চলবে অফার ফর সেল ব্যবস্থার মাধ্যমে।

এলআইসির বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করছে কেন্দ্র সরকার

কেন্দ্রের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে সোমবার এই শেয়ার বিক্রির কথা জানানো হয়েছে। তবে সেক্ষেত্রে নন রিটেল বিনিয়োগকারীদের শেয়ার মঙ্গলবার থেকেই বিক্রি শুরু হয়েছে। ধাপে ধাপে সরকার নির্ধারিত শেয়ার বিক্রি করা হবে। তবে এই প্রক্রিয়ায় মোট বিক্রি হবে ৮২.২২ কোটি শেয়ার। এতে সরকারের আয় অনেকটাই বাড়বে বলেই অনুমান করা হচ্ছে। তবে এতে সাধারণ বিনিয়োগকারীদের উপর সেরকম কোনও প্রভাব পড়বে না বলেই জানাচ্ছে রয়টার্সের একটি প্রতিবেদন।

এদিকে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট এন্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের সচিব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কেন্দ্রীয় সরকার ২.৫% ইকুইটি এবং অতিরিক্ত ৪% গ্রিন শু অপশন বিক্রি করার প্রস্তাব দিয়েছে। তবে সেবির মিনিমাম পাবলিক শেয়ারহোল্ডিং রিকোয়ারমেন্টের যে শর্ত রয়েছে সেখানে এই শেয়ার বিক্রির নির্ধারিত সময়ের আগেই এলআইসি তা পূরণ করতে পারবে। কারণ, ন্যূনতম ১০% শেয়ার হোল্ডিং এর লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য আগামী ২০২৭ সালের ১৬ মে পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: পরিবার পিছু পঞ্চায়েত কর ১২০০ টাকা? ভুয়ো খবর বলে বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের

তথ্য দিয়ে রাখি, বর্তমানে এলআইসির প্রায় ৯৬.৫% মালিকানা কেন্দ্রীয় সরকারের হাতে। তবে সেখান থেকে মাত্র ৬.৫% শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি ৯০ শতাংশ কেন্দ্রের হাতেই থাকবে। যদিও এর আগে ২০২২ সালে একধাপে ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করেছিল কেন্দ্রীয় সরকার। তবে বর্তমানে এলআইসি বাজার মূলধনের পরিমাণ প্রায় ৫.৩৬ লক্ষ কোটি টাকা। যদিও বর্তমানে বাজারে এলআইসি শেয়ারের অবস্থা খুব একটা খারাপ নয়।

Click here to Read More
Previous Article
"বাংলাদেশ বা নেপালের দিকে তাকাবেন না, মহাত্মা গান্ধীকে অনুসরণ করুন" - অভিজিৎ দীপকে (সিজেপির প্রতিষ্ঠাতা)
Next Article
রেকর্ড করতে পারেননি শেষ ভাষণ, আজকের দিনেই বাংলদেশে থেকে পালিয়ে আসেন হাসিনা

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment