indiahood
indiahood

মাসের শুরুতেই বিরাট সুখবর, ২০০ টাকারও বেশি দাম কমল LPG-র

1 week ago

সহেলি মিত্র, কলকাতা: সকাল সকাল বিরাট স্বস্তি। আগস্ট মাসের শুরুতেই বিরাট দাম কমল এলপিজি সিলিন্ডারের (LPG Price)। ২০০ টাকারও বেশি দাম কমল গ্যাসের। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনিও যদি এলপিজি গ্যাস ব্যবহার করে থাকেন তাহলে বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনতির ওপর।

দাম কমল LPG সিলিন্ডারের

সূত্রের খবর, আজ ১ আগস্ট থেকে কলকাতায় ১৯ কেজি কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ২০৯ টাকা কমানো হয়েছে এবং দিল্লিতে ২০২ টাকা কমানো হয়েছে। এই দাম কমার ফলে আজ থেকে কলকাতায় ১৯ কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দাম হবে ২,৮৭২.৫০ টাকা। যদিও ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি।

উল্লেখ্য, এর আগে ১ জুলাই, তেল বিপণনকারী সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা কমিয়েছিল। এই হ্রাসের পর রাজধানী দিল্লিতে এর দাম হয়েছিল ২,৯৩০ টাকা। একই সময়ে, কলকাতায় দাম ৩,২৫৫.৫০ টাকা থেকে কমে ৩,০৮১.৫০ টাকা হয়েছিল। পাটনাতেও ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমে ৩,২২৭ টাকা হয়েছিল। ২০২৬ সালে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে এটিই ছিল প্রথম বড় ধরনের হ্রাস।

স্বস্তিতে ব্যবসায়ীরা

এদিকে এই দাম হ্রাসের ফলে হোটেল, রেস্তোরাঁর মালিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। তবে রান্নাঘরে ব্যবহৃত ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দিকে তাকালে দেখা যায়, এর দামে কোনো বৃদ্ধি বা হ্রাস হয়নি। দেশজুড়ে প্রধান শহরগুলিতে গ্যাস সিলিন্ডারের দাম জেনে নেওয়া যাক…

আরও পড়ুন: ফের খেলা দেখাবে ভারী বৃষ্টি, ৩ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া

মুম্বাই: ৯৪১.৫০ টাকা
বেঙ্গালুরু: ৯৪৪.৫০ টাকা
আহমেদাবাদ এবং গুরুগ্রাম: ৯৪৯ টাকা
জয়পুর: ৯৫২.৫০ টাকা
চেন্নাই: ৯৫৭.৫০ টাকা
কলকাতা: ৯৬৮ টাকা
লখনউ: ৯৭৬.৫০ টাকা
হায়দ্রাবাদ: ৯৯৪ টাকা
শ্রীনগর: ১,০৫৮ টাকা

Click here to Read More
Previous Article
কমছে দাম, তাও এই শেয়ারে বিনিয়োগ করতে বলছে একাধিক ব্রোকারেজ ফার্ম
Next Article
ফের খেলা দেখাবে ভারী বৃষ্টি, ৩ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment