indiahood
indiahood

মধু থেকে ঘি-তেল, ডাবরের একাধিক পণ্যের বিক্রির উপর নিষেধাজ্ঞা FSSAI-র

5 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: জনপ্রিয় এফএমসিজি কোম্পানি ডাবর ইন্ডিয়া লিমিটেডের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিল দেশের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা FSSAI (FSSAI on Dabur)। তাদের অভিযোগ, ডাবরের একাধিক খাদ্য পণ্যে বিভ্রান্তিকরভাবে ১০০% দাবি করা হচ্ছে। এটি বর্তমানে খাদ্য বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই কারণেই ডাবরকে এরকম ধরনের পণ্য অবিলম্বে বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে FSSAI এর তরফ থেকে। এমনকি সেই তালিকায় রয়েছে মধু, ঘি সহ একাধিক প্রোডাক্ট।

কোন কোন পণ্য নিয়ে এই আপত্তি?

সংস্থার নজরে এসেছে, ডাবরের ওয়েবসাইট এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হওয়া একাধিক প্রোডাক্টের গায়ে ‘১০০% ন্যাচারাল’, ‘১০০% পিউরিটি গ্যারান্টেড’, ‘১০০% অর্গানিক’, ‘১০০% টেন্ডার কোকোনাট ওয়াটার’ ইত্যাদি ওয়াটারমার্ক দেওয়া। এমনকি এই ধরনের পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মধু, আপেল সাইডার ভিনেগার, তিলের তেল, গরুর দুধের ঘি, ভার্জিন নারকেল তেল, সাধারণ নারকেল তেল, নারকেলের দুধ, এবং অন্যান্য কিছু খাদ্যপণ্য।

তবে খাদ্য নিয়ন্ত্রক সংস্থার মতে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস, ২০১৮ বিধি অনুযায়ী ১০০ শতাংশ দাবি স্পষ্টভাবে প্রমাণ না হলে সেই পণ্য বিক্রি করা যায় না। তাদের বক্তব্য, এই ধরনের দাবি সম্পূর্ণ অস্পষ্ট, বৈজ্ঞানিকভাবে যাচাই করা কঠিন এবং সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করতে পারে। তাই এরকম লেবেলিং করা প্রোডাক্ট বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে, এর আগেও ডাবরকে একই বিষয় নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নিয়ন্ত্রক সংস্থার দাবি, সেই নির্দেশের পরেও কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণেই এবার এই পণ্যগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

আরও পড়ুন: ওয়াংচুকের পুনরাবৃত্তি, ঝাড়খণ্ডের ছাত্রদের জন্য অনশনে বসলেন দেবেন্দ্রনাথ মাহতো

সবথেকে বড় ব্যাপার, FSSAI এর তরফ থেকে জানানো হয়েছে, বিভ্রান্তিকর ১০০ শতাংশ দাবি থাকা সমস্ত খাদ্য পণ্যের বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি ইতিমধ্যেই কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত রিপোর্ট ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে। এমনকি তদন্ত করে আরও জানা গিয়েছে, ডাবরের কিছু পণ্য যেমন অর্গানিক মধু, হিমালয়ান অর্গানিক অ্যাপেল সাইডার ভিনেগারে FSSAI অনুমোদন ছাড়াই ‘Jaivik Bharat’ লোগো ব্যবহার করা হয়েছিল। সেগুলির বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে।

Click here to Read More
Previous Article
শ্যামবাজার মেট্রো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে করার প্রস্তাব! পৈতৃক বাড়িকে হেরিটেজ ঘোষণার দাবি অগ্নিমিত্রার
Next Article
পাকিস্তানের থেকে আজাদি! ১১ই আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা বালুচিস্তানের

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment