indiahood
indiahood

মধুর প্রতিশোধ! ফিরহাদকে নিয়ে বড় খেলা দেখাতে পারে বিজেপি, আরও চাপ বাড়বে মমতার

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের পিএসি চেয়ারম্যান (PAC Chairman) পদে এবার বসতে চলেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)! আর সেই গুঞ্জন প্রকাশ্যে আসতেই রাজনৈতিক অন্দরে শুরু হল একাধিক শোরগোল। গত কয়েক বছরে দেখা গিয়েছে, বিশেষ কৌশলে এই গুরুত্বপূর্ণ পদে বিরোধী শিবিরের ‘পছন্দের’ লোককেই বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তাই এবার প্রতিশোধ নিতেই বিজেপি সরকারও একই কৌশলেই ফিরহাদ হাকিমকে পিএসির চেয়ারম্যান পদে বসানোর পরিকল্পনা করছে।

পিএসির চেয়ারম্যান হবেন ফিরহাদ?

পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা PAC বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি। এই কমিটির মাধ্যমে রাজ্য সরকারের আয়-ব্যয় এবং সরকারি খরচের হিসাব খতিয়ে দেখা হয়। তবে সংসদীয় প্রথা অনুযায়ী, সাধারণত বিরোধী শিবিরের কোনও সদস্যকেই এই কমিটির চেয়ারম্যান করা হয়, যাতে সরকারের আর্থিক কর্মকাণ্ডের উপর নিরপেক্ষ নজরদারি বজায় থাকে। এমতাবস্থায় পশ্চিমবঙ্গ বিধানসভার গুরুত্বপূর্ণ কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ নিয়ে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে এই পদে ফিরহাদ হাকিমের নাম উঠছে বারংবার।

দিদির সঙ্গ ত্যাগ ফিরহাদের?

কিছুদিন আগেই, কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ফিরহাদ হাকিম। এদিকে মুখে কিছু না বললেও দীর্ঘদিন ধরেই আচরণে ফিরহাদ হাকিম বুঝিয়ে দিয়েছেন যে তিনি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। তার উপর গতকাল, রাজ্যপালের ভাষণের সময় ফিরহাদ হাকিমকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খানদের সঙ্গে একই বেঞ্চে থাকতে দেখা গিয়েছে। যদিও আগেই শোনা যাচ্ছিল ফিরহাদ, ঋতব্রতর দলেই নাম লেখাবেন। তবে কেউই এই নিয়ে সরাসরি কিছুই জানায়নি। কিন্তু এখন শোনা যাচ্ছে, ফিরহাদকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হতে পারে।

আরও পড়ুন: আরও বিপদে মমতা! নতুন পদ পেয়েও ইস্তফা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক

উল্লেখ্য, অতীতেও PAC চেয়ারম্যান নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক দেখা গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আমলে পিএসির চেয়ারম্যান করেছিলেন প্রয়াত মুকুল রায় ও আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সুমন কাঞ্জিলালকে। দু’জনের ক্ষেত্রেই দলবদলের রেকর্ড রয়েছে। তৎকালীন বিরোধী শিবিরের বিধায়ক হয়েও পরে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে নেতাদের এই পদে বসানো নিয়ে বিজেপির তরফে বারবার অভিযোগ করা হয়েছিল। কিন্তু তৃণমূলের তরফে অস্বীকার করা হয়। এবার সেই পথে হেঁটেই ফিরহাদকে PSC চেয়ারম্যান করার ভাবনা চলছে বলেই খবর। যদিও সরকারিভাবে কিছুই এখনও জানানো হয়নি।

Click here to Read More
Previous Article
আরও ভাঙন কালীঘাটের তৃণমূলে! ঋতব্রত শিবিরে যোগ দিতে দলীয় পদ ছাড়লেন বিধায়ক
Next Article
নতুন সরকার আসতেই ঘাটাল মাস্টার প্ল্যানে তোরজোড়, বন্যার আগেই শুরু কাজ

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment