indiahood
indiahood

মেলেনি হাইকোর্টের অনুমতি, এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ তৃণমূলের ‘যুবরাজ’

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: বিদেশ যাত্রার জন্য অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। শেষমেষ দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডিজে মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল সাংসদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। যদিও সেই মামলায় কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল, কিন্তু বিদেশ যাত্রার অনুমতি দেয়নি আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, একান্তই চোখের চিকিৎসার দরকার পড়লে এসএসকেএম থেকে পরীক্ষা করিয়ে আগে আদালতকে রিপোর্ট জমা দিতে হবে। তারপর পর্যবেক্ষণ করা হবে।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

চোখের চিকিৎসার জন্য অনুমতি চেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন্ড কম্যান্ড। কিন্তু হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ ছিল, যেহেতু তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে, সেই কারণে এই মুহূর্তে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। বিচারপতি জানিয়েছিলেন, একান্তই চোখের চিকিৎসা করাতে হলে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে পরীক্ষা করিয়ে আদালতকে ডাক্তারের রিপোর্ট জমা দিতে হবে। সেখানে ডাক্তার যদি বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা বলে মনে করে তাহলে আদালত সে বিষয়ে পর্যবেক্ষণ করবে।

কিন্তু তৃণমূল সাংসদ আদালতকে যে প্রেসক্রিপশন জমা দিয়েছিলেন সেখানে ছিল না ডাক্তারের কোনও ঠিকানা বা রেজিস্ট্রশন নম্বর। অথচ ডাক্তার অভিষেকের বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা রয়েছে বলেই দাবী করেন প্রেসক্রিপশনে। কিন্তু যেহেতু একজন রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশনে অবশ্যই তাঁর রেজিস্ট্রেশন নম্বর এবং ঠিকানা থাকা বাধ্যতামূলক, সেই কারণে কলকাতা হাইকোর্ট ফের অভিষেকের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা বলবৎ করে। সেই কারণেই এবার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন তিনি।

আরও পড়ুন: অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে হানা পুলিশের, উদ্ধার কোটি কোটি টাকা ও সোনা

জানিয়ে রাখি, তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অর্থাৎ ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদের একটি দলীয় কর্মসূচি থেকে কলকাতায় আসার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তার বাঁ চোখে গুরুতর চোট লাগে। প্রথমে দেশের একাধিক হাসপাতালে চিকিৎসা করালেও বাধ্য হয়ে পরে তাঁকে বিদেশে চিকিৎসা করাতে হয়। এমনকি নিয়ম মতো তাঁকে আমেরিকাতে গিয়ে চক্ষু চিকিৎসা করাতে হয় বলেই জানিয়েছিলেন অভিষেকের আইনজীবী। তবে রাজ্যে সরকারের পালাবদল হতেই সাংসদের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক এফআইআর। সেই কারণেই হাইকোর্ট অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি প্রদান করেনি। জানা যাচ্ছে, আগামী ৩ আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে।

Click here to Read More
Previous Article
এবার সুপ্রিম কোর্টে দারস্থ তৃণমূলের ‘যুবরাজ’
Next Article
‘আগামী সপ্তাহেই আসতেই চলেছে বড় চমক..’ ২০ বিদ্রোহী সাংসদকে নিয়ে বড় ইঙ্গিত কল্যাণের

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment