indiahood
indiahood

মেসির জায়গা কেড়ে নিল বাদ পড়া জার্মানির ফুটবলার, প্রকাশ্যে ফিফার পাওয়ার র‍্যাঙ্কিং

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) চলছে এখন বাঁচা মরার লড়াই। নকআউট পর্বে একবার হারলেই শেষ চার বছরের স্বপ্ন। ঠিক সেই আবহে এবার পাওয়ার র‍্যাঙ্কিং প্রকাশ করল ফিফা। তবে অবাক করা বিষয়, চলতি বিশ্বকাপে একের পর এক গোল করার সাথে সাথে গোটা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েও শীর্ষস্থানে জায়গা হল না লিওনেল মেসির। এখন প্রশ্ন, তাহলে ফিফার তালিকায় মগডালে কোন প্লেয়ার?

ফিফার তালিকায় শীর্ষে কোন প্লেয়ার?

এবারের ফুটবল বিশ্বকাপের শুরু থেকেই ক্ষমতা প্রদর্শন করেছে আর্জেন্টিনা। বিগত তিন ম্যাচের তিনটিতেই জিতেছে মেসির দল। আর এর প্রত্যেকটিতেই গোল পেয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লিও। মেসির পা থেকে আজ পর্যন্ত মোট 6টি গোল এসেছে এবারের বিশ্বকাপে। সেই সূত্রে বিশ্বকাপে ফুটবলারের গোলের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 19 এ। বিশ্বের কোনও ফুটবলার বিশ্বকাপের ইতিহাসে এত গোল করতে পারেননি। কিন্তু তা সত্বেও ফিফার তালিকায় শীর্ষে জায়গা হল না মেসির।

এক্ষেত্রে বলে রাখি, ফিফার পাওয়ার র‍্যাঙ্কিং তালিকা তৈরি হয় মূলত খেলোয়াড়দের আক্রমণ, সৃজনশীলতা এবং রক্ষণ দেখে। মূলত এই তিন বিভাগে মোট 10 নম্বর দেওয়া হয় প্লেয়ারদের। সেই সূত্রেই লিওনেল মেসিকে এ বছর টপকে গিয়েছেন জার্মানির এক ফুটবলার। তিনি হলেন দেনিজ় উন্দাভ। এই জার্মান স্ট্রাইকারকে তিন বিভাগের মধ্যে আক্রমণের নিরিখে 8.36 নম্বর, সৃজনশীলতায় 6.78 নম্বর এবং রক্ষণে 4.70 নম্বর দেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: কল্যাণীতে মেট্রো, নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর ট্রেন! রেলের কাছে একাধিক দাবি জগন্নাথ সরকারের

অন্যদিকে ফিফার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসিকে আক্রমণের নিরিখে 8.34 নম্বর, সৃজনশীলতায় 6.43 নম্বর এবং রক্ষণের ক্ষেত্রে 5.14 নম্বর দেয়া হয়েছে। এছাড়াও ফিফার তালিকায় যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। তবে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই তালিকায় রয়েছেন 79 তম স্থানে। অর্থাৎ অনেকটাই নিচে রয়েছেন পর্তুগিজ ফুটবলার।

Click here to Read More
Previous Article
এক হয়ে যাচ্ছে SBI, PNB ও কানাড়া ব্যাঙ্ক? যা জানাল কেন্দ্রীয় সরকার
Next Article
দ্রুত শুনানি নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলা নিয়ে হাইকোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment