indiahood
indiahood

মমতার ‘বাংলার বাড়ি’ নাম বদলে হল ‘পশ্চিমবঙ্গ আবাস’, আজই ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা

3 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল সরকারের বিরুদ্ধে কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনা ( PM Awas Yojana) নিজেদের নামে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বারবার। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের স্বপ্নের প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে আপত্তি জানিয়ে নিজের মতো করে বাংলায় এই প্রকল্পের নাম দিয়েছিলেন বাংলার বাড়ি। তবে রাজ্যে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকারের (Government Of West Bengal) হাত ধরে বদলে গেল সেই নাম। এবার বাংলায় কেন্দ্রীয় প্রকল্পটির নাম হল পশ্চিমবঙ্গ আবাস।

আজই ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা

বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের নতুন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ একেবারে স্পষ্ট করে জানালেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে বাংলার বাড়ি রেখেছিল পূর্বতন সরকার। সেই নাম বদলে পশ্চিমবঙ্গ আবাস করেছে, নতুন সরকার। একই সাথে এদিন রাজ্যের মন্ত্রী জানালেন, আজ থেকেই এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে।

এদিন মন্ত্রী জানালেন, বৃহস্পতিবারই রাজ্যের 18 লাখ মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পশ্চিমবঙ্গ আবাসের দ্বিতীয় কিস্তির 60 হাজার টাকা করে পাবেন। সেই অর্থ জমা পড়বে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এর জন্য আলাদা করে কোনও সরকারি দপ্তরের ছোটাছুটি করতে হবে না। তবে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেন, তৃণমূল সরকারের হাতে তৈরি 30 লাখ মানুষের তালিকার 12 লাখই ‘অযোগ্য’। তাই তাঁদের বাদ দেওয়া হয়েছে!

অবশ্যই পড়ুন: ক্রিকেটের পাশাপাশি সরকারি চাকরি করেন টিম ইন্ডিয়ার এই ৫ তারকা ক্রিকেটার

প্রসঙ্গত, এদিকে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রত্যেক যোগ্য আবেদনকারী পশ্চিমবঙ্গ আবাসের টাকা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দুর কথায়, “যোগ্যরা প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবে। উপভোক্তাদের রং দেখবো না, ধর্ম দেখবো না আমরা।” মুখ্যমন্ত্রীর ঘোষনার পরই একে একে প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে টাকা।

Click here to Read More
Previous Article
বিএসকে নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্তে CID, বন্ধ হল কর্মীদের বেতনও
Next Article
বীমা না থাকলে মিলবে না পেট্রোল-ডিজেল, জানাল সুপ্রিম কোর্ট! | Supreme Court About Vehicle Insurance

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment