indiahood
indiahood

মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা, পুলকারে ধাক্কা ট্রেনের, মৃত তিন স্কুল পড়ুয়া! আহত একাধিক

3 weeks ago

সহেলি মিত্র, কলকাতাঃ সকাল সকাল মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বাংলা। ট্রেন এসে সজোরে ধাক্কা মারল স্কুল পড়ুয়া ভর্তি পুলকারে। এদিকে ঘটনার জেরে বহু পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর। শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় (Murshidabad Train Accident) একটি স্কুল বাস যাত্রীবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা খায় বল খবর। ঘটনাস্থলেই তিন ছাত্রের মৃত্যু হয় এবং আরও পাঁচজন গুরুতর আহত হয় বলে খবর।

ট্রেনের ধাক্কায় মৃত একাধিক স্কুল পড়ুয়া

জানা গিয়েছে, পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগের অন্তর্গত মুর্শিদাবাদ থানার অন্তর্গত কর্ণসুবর্ণা ও গোবিন্দপুর রেলস্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বেসরকারি স্কুলের গাড়ি ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছিল। ট্রেনের গেট খোলার পর গাড়িটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের সাথে ধাক্কা খায়। ধাক্কাটি এতটাই তীব্র ছিল যে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়।

জানা গেছে, চালকসহ গাড়িতে আটজন আরোহী ছিল। স্থানীয়দের অভিযোগ, আপ লাইনের একটি ট্রেন চলে যাওয়ার আগ পর্যন্ত গেটটি প্রথমে বন্ধ ছিল। এরপর গেটটি খোলা হলেও, অপর লাইনে ট্রেন আসার পরেও গেটটি খোলা অবস্থাতেই ছিল, যার ফলে এরকম মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার পর রেলের গেট কর্মীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, একমাত্র তাঁর জন্যই এতগুলো নিষ্পাপ শিশুর প্রাণ গেল। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন এবং গাড়িতে আটকে পড়া পড়ুয়াদের বের করে আনেন। আহত সকলকে প্রাথমিকভাবে কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তদন্ত শুরু পুলিশের

শেষ পাওয়া খবর অনুযায়ী, গুরুতর আহত শিক্ষার্থীদের পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেল কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Click here to Read More
Previous Article
Airtel গ্রাহকরা সাবধান! ফোনে Perplexity Pro অ্যাপ থাকলেই কাটবে টাকা, বাঁচার উপায় জানুন
Next Article
আজ থেকেই বকেয়া ডিএ ঢুকবে অ্যাকাউন্টে? বড় খবর পেনশন প্রাপকদের জন্য

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment